আমেরিকার ‘দম্ভের প্রতীক’ যুদ্ধবিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিঙ্কনে’ (USS Abraham Lincoln) ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার এমনটাই দাবি করল সে দেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড। পাশাপাশি, তারা এ-ও দাবি করেছে, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন পরমাণু ‘জলদানব’। কিন্তু তেহরানের এই দাবি নস্যাৎ করেছে আমেরিকা। তারা জানিয়েছে, ইরানি হামলার চেষ্টা ব্যর্থ করে কড়া জবাব দিয়েছে মার্কিন নৌসেনা।
ইরানের একটি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আমেরিকার যুদ্ধবিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’কে নিশানা করে একটি বিশেষ অভিযান চালিয়েছে। সেই সময় যুদ্ধবিমানবাহী রণতরীটি ওমান সাগরের কাছে ছিল। অভিযানটিতে ব্যবহিৃত হয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং বিদেশী শক্তির চাপ রোধ করতেই এই অভিযানটি চালানো হয়েছে। তবে ঘটনায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে কিছু জানায়নি তেহরান।
আরও পড়ুন:
তবে এই হামলার খবর এখনও নিশ্চিত করেনি আমেরিকা। এক মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে আমেরিকার সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, চলতি সপ্তাহের প্রথম দিকে ‘আব্রাহাম লিঙ্কনে’-এর উপর হামলার চেষ্টা করে ইরান। যুদ্ধবিমানবাহী রণতরীটির খুব কাছে চলে আসে তেহরানের বেশ কয়েকটি জাহাজ। কিন্তু দ্রুত পদক্ষেপ করে মার্কিন নৌসেনা। ইরানি জাহাজগুলিকে কড়া জবাব দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, মার্কিন মিসাইলে ধ্বংস হয়ে গিয়েছে ইরানের দু’টি জাহাজ।
সর্বশেষ খবর
-
তৃণমূল নেতার পুকুরে অস্ত্রভাণ্ডার! বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ ‘দাস ব্রাদার্স’
-
মা হচ্ছেন সোহিনী, শোভনের সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান