Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Iran War

বুধে সর্বনাশ! মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে হামলা চালাবে ইরান, ‘হিট লিস্টে’ মাইক্রোসফ্‌ট, গুগল-সহ ১৮ কোম্পানি

১৮টি বিশ্ব বিখ্যাত আমেরিকান প্রযুক্তি সংস্থার তালিকা প্রকাশ করেছে রেভলিউশনারি গার্ড কর্পস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ২১:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ২১:৫১

options
link
বুধে সর্বনাশ! মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে হামলা চালাবে ইরান, ‘হিট লিস্টে’ মাইক্রোসফ্‌ট, গুগল-সহ ১৮ কোম্পানি zoom
যুদ্ধে এবার নয়া কৌশল আয়াতোল্লা আলি খামেনেইর দেশের!
Advertisement

যুদ্ধে এবার নয়া কৌশল আয়াতোল্লা আলি খামেনেইর দেশের! ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-র হুমকি— এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির পশ্চিম এশিয়ার ইউনিটগুলিকে ধ্বংস করবে তারা। তাদের দেশে মার্কিন আঘাতের বদলা নিতে ১ এপ্রিল, বুধবার থেকেই শুরু হবে ভয়ংকর হামলা। ১৮টি বিশ্ববিখ্যাত আমেরিকান প্রযুক্তি সংস্থার তালিকা প্রকাশ করেছে রেভলিউশনারি গার্ড কর্পস। মারণ তালিকায় কোন কোন সংস্থা রয়েছে?

আইআরজিসি জানিয়েছে, ‘হিট লিস্টে’ রয়েছে মাইক্রোসফ্‌ট, গুগল, অ্যাপেল, ইন্টেল, আইবিএম, টেসলা এবং বোয়িংয়ের মতো সংস্থাগুলি। টেক জায়েন্ট কোম্পানিগুলির পশ্চিম এশিয়ার কার্যক্রম নাস্তানাবুদ করাই লক্ষ্য তেহরানের। বুধবার, ১লা এপ্রিল ইরানের সময় রাত ৮টা থেকে শুরু হবে একের পর এক হামলা। ইরানের উপর চলা প্রতিটি আঘাতের বদলা হিসাবে এই কোম্পানিগুলির পশ্চিম এশিয়ার দপ্তরগুলিকে ধ্বংস করা হবে। সমর বিশেষজ্ঞরা মনে করছেন, সম্প্রতি মার্কিন চালে যুদ্ধে কিছুটা ব্যাকফুটে ছিল ইরান। নানাবিধ চাপের মুখে হরমুজ একাংশ খুলে দিতে বাধ্য হয়েছে তারা। অন্যদিকে ইরান ভূখণ্ডে ঢুকে হামলা চালাতে পশ্চিম এশিয়ার মার্কিনঘাঁটিগুলিতে পৌঁছে গিয়েছে আমেরিকান স্থলসেনা। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপর পালটা চাপ তৈরি করল তেহরান।

Advertisement

উল্লেখ্য, গত ২৮ ফেব্রিয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। কার্যত তছনছ হয়ে গিয়েছে তেহরান-সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইর। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইজরায়েলে হামলা চালাচ্ছে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা দু’হাজার ছাড়িয়েছে। রাশিয়া, চিন, স্পেন, ভারত-সহ একাধিক দেশ শান্তিপ্রস্তাব দিলেও কোনও পক্ষই যুদ্ধ থেকে সরতে রাজি নয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.