মোজতবা খামেনেই কোথায়? তিনি কি বেঁচে রয়েছেন? এই গুঞ্জন আজকের নয়। সম্প্রতি একটি ইজরায়েলি সংবাদমাধ্যমে দাবি করা হয়, ইরানের সুপ্রিম লিডারের অবস্থা সংকটজনক। মৃত্যুশয্যায় রয়েছেন তিনি। এরপরই হুলস্থুল পড়ে যায়। এই পরিস্থিতিতে মোজতবার প্রথম ভিডিও প্রকাশ করল ইরান। যেখানে তাঁকে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে। যদিও ভিডিওর সত্যতা নিয়ে অনেকই প্রশ্ন তুলছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয় আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তারপর ইরানের সুপ্রিম লিডার হন তাঁর পুত্র মোজতবা। কিন্তু এখনও পর্যন্ত একবারও জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। তবে গোপন ঘাঁটি থেকে বিভিন্ন সময়ে বার্তা দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে তাঁকে নিয়ে উদ্বেগ যেমন বাড়ছিল, তেমন তেহরানের উপর চাপও বাড়ছিল। শনিবার ইরানি সংবাদমাধ্যম ‘মেহর’ মোজতবার ভিডিওটি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, শারীরিকভাবে একদম সুস্থ ইরানের সুপ্রিম লিডার। তাঁকে ঘিরে রয়েছেন তাঁর অনুগামীরা। তাঁদের সঙ্গে গল্প করছেন মোজতবা। তবে ভিডিওটি কবে তোলা হয়েছে, তা যাচাই করা যায়নি। এছাড়া বর্তমানে তিনি কোথায় রয়েছেন, সেটাও জানা যায়নি। তবে সূত্রের খবর, এখনও গোপন ঘাঁটিতেই লুকিয়ে রয়েছেন সুপ্রিম লিডার।
আরও পড়ুন:
এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর এক রিপোর্টে দাবি করা হয়েছিল, শারীরিক ও মানসিক উভয় দিক দিয়েই বিপর্যস্ত মোজতবা। তাঁর মুখ ও ঠোঁট ঝলসে গিয়েছে, প্রয়োজন প্লাস্টিক সার্জারির। এমনকী সেই কারণে তিনি ভালো করে কথাও বলতে পারছেন না। রিপোর্টে আরও বলা হয়েছিল, মোজতবার একটি পা-ও বাদ পড়েছে। তিনবার অস্ত্রোপচার করেও লাভের লাভ কিছু হয়নি। সম্ভবত সেই পায়ের পরিবর্তে প্রস্থেটিক পা বসানো হবে। এই পরিস্থিতিতে এবার সুপ্রিম লিডারের প্রথম ভিডিও প্রকাশ করে সমস্ত দাবি খারিজ করল তেহরান।
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র
-
পণের দাবিতে খুনে স্বামীকে শাস্তি দিতে প্রমাণের প্রয়োজন নেই! চাঞ্চল্যকর রায় এলাহাবাদ হাই কোর্টের