Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Strait of Hormuz

‘হরমুজ খোলার প্রশ্নই নেই’, ট্রাম্পের ‘রক্তচক্ষু’র মাঝেই গর্জন ইরানের, পালটা হুমকি প্রেসিডেন্টের

সম্প্রতি ওয়াশিংটনের তরফে দাবি করা হয়েছিল, কৌশলগত এই জলপথে নৌ-চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে। শীঘ্রই দুই দেশ একটি চুক্তিতে পৌঁছবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৭:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৭:১২

options
link
‘হরমুজ খোলার প্রশ্নই নেই’, ট্রাম্পের ‘রক্তচক্ষু’র মাঝেই গর্জন ইরানের, পালটা হুমকি প্রেসিডেন্টের zoom
ইরানকে হুমকি মার্কিন প্রেসিডেন্টের।
Advertisement

কয়েকদিনের মধ্যেই খুলতে চলেছে ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী (Strait of Hormuz)। এমনটাই দাবি করেছিল আমেরিকা। কিন্তু বুধবার সেই দাবি খারিজ করে দিল ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে হরমুজ খোলার কোনও প্রশ্নই নেই। ইরানের এহেন গর্জনের পর খামেনেইয়ের দেশকে ফের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ওয়াশিংটনের তরফে দাবি করা হয়েছিল, কৌশলগত এই জলপথে নৌ-চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে। শীঘ্রই দুই দেশ একটি চুক্তিতে পৌঁছবে। কিন্তু বুধবার এই দাবি খারিজ করে দিয়েছে তেহরান। ইরানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে ওমানের সঙ্গে আলোচনা চলছে ইরানের। কিন্তু তাতে আমেরিকার কোনও অংশগ্রহণ নেই; বরং এই আলোচনার মূল লক্ষ্য হল এমন একটি নয়া সামুদ্রিক পরিকাঠামো গড়ে তোলা, যা ইরানের সার্বভৌমত্বকে রক্ষা করবে। তাই এই মুহূর্তে হরমুজ খোলার কোনও প্রশ্নই উঠছে না।

Advertisement

এদিকে হরমুজ নিয়ে ইরানের এহেন মনোভাবের পরই তেহরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “তেহরানের সঙ্গে আমাদের খুবই ভালো আলোচনা হচ্ছে। কিন্তু তারা সেটা স্বীকার করতে চায় না। বিষয়টি কিছুটা অস্বস্তিকর। ইরান বলছে কোনও বৈঠকই না কি হয়নি। দ্রুত হরমুজ খুলতে হবে। যদি তা না হয়, তাহলে তেহরানকে আমরা কড়া জবাব দেব।” ট্রাম্পের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা চলছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.