Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Iran Us War

আপনি কি নিজের সঙ্গে দরাদরি করছেন? শান্তি প্রস্তাব উড়িয়ে ট্রাম্পকে খোঁচা ইরানের

প্রায় চার সপ্তাহ পেরিয়েছে ইরান যুদ্ধের। মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। সংঘাত থামার এখনও কোনও লক্ষণ নেই। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হয়েছে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতিরও আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার শান্তি ফেরাতে ১৫ দফা প্রস্তাব দেন ট্রাম্প। তার মধ্যে উল্লেখযোগ্য হল হরমুজ প্রণালীর তালা খোলা এবং ইরানের পরমাণু কর্মসূচির উপর কঠোর নিয়ন্ত্রণ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১২:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১২:৪৫

options
link
আপনি কি নিজের সঙ্গে দরাদরি করছেন? শান্তি প্রস্তাব উড়িয়ে ট্রাম্পকে খোঁচা ইরানের zoom
স্থায়ী শান্তি ফেরাতে ইরানকে ৫ শর্ত আমেরিকার।
Advertisement

২৬ দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর যুদ্ধবিরতির লক্ষ্যে ইরানকে ১৫ দফা শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সেই শর্ত উড়িয়ে দিল ইরান। ট্রাম্পকে খোঁচা দিয়ে তারা বলল, “আপনি কি নিজের সঙ্গে দরাদরি করছেন?”

মঙ্গলবার ইরানের যৌথ সামরিক কমান্ডের শীর্ষ মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি সে দেশের সংবাদমাধ্যমে দেওয়া একটি বার্তায় বলেন, “আপনার (ট্রাম্পের) অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনি নিজের সঙ্গেই দর কষাকষি করছেন? আমারা আপনাদের মতো মানুষের সঙ্গে কখনই মানিয়ে চলতে পারব না। আমরা কোনও দিনই আপোস করব না। আমরা আগও বলেছি এখনও বলছি, আপনাদের সঙ্গে আমরা কোনও চুক্তি করব না।”

Advertisement

প্রায় চার সপ্তাহ পেরিয়েছে ইরান যুদ্ধের। মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। সংঘাত থামার এখনও কোনও লক্ষণ নেই। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হয়েছে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতিরও আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার শান্তি ফেরাতে ১৫ দফা প্রস্তাব দেন ট্রাম্প। তার মধ্যে উল্লেখযোগ্য হল হরমুজ প্রণালীর তালা খোলা এবং ইরানের পরমাণু কর্মসূচির উপর কঠোর নিয়ন্ত্রণ। তিনি দাবি করেন, ইরান তাঁকে বিরাট উপহার পাঠিয়েছে। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে ওরা। সঠিক লোকেদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের সেই প্রস্তাব ফুৎকারে ওড়াল ইরান। সঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে বিদ্ধ করেছেন ‘কটাক্ষবাণে’ও।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.