Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Iran

মিলবে ৫০০ কোটি টাকা পুরস্কার! ট্রাম্প-নেতানিয়াহুকে মারতে সুপারি কিলারের খোঁজে ইরান

হামলার আশঙ্কায় প্রস্তুতি শুরু হয়েছে ইরানে। সেখানকার নাগরিকদের অস্ত্র প্রশিক্ষণ দিতে শুরু করেছে সেনা। এমনকী ক্যাম্প তৈরি করে মহিলাদেরও একে-৪৭ অ্যাসল্ট রাইফেল চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৭:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৭:১৩

options
link
মিলবে ৫০০ কোটি টাকা পুরস্কার! ট্রাম্প-নেতানিয়াহুকে মারতে সুপারি কিলারের খোঁজে ইরান zoom
ট্রাম্প-নেতানিয়াহুকে মারতে সুপারি কিলারের খোঁজে ইরান।

নতুন করে যুদ্ধের দামামা বেজেছে মধ্যপ্রাচ্যে। যে কোনও দিন ইরানে ফের হামলা চালাতে পারে আমেরিকা। এই পরিস্থিতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুনের ছক ইরানের! এই দুই রাষ্ট্রপ্রধানকে খুনে ৫০০ কোটি টাকার বেশি পুরস্কার দিতে চলেছে ইরান প্রশাসন। এই সংক্রান্ত এক বিল পেশ হতে চলেছে ইরানের সংসদে।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা আয়োগ এই বিল পেশের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই বিভাগের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ‘ইসলামিক রিপাবলিকের সৈন্যবাহিনীর প্রতিশোধ’ শিরোনামে এই বিল প্রস্তুত করা হচ্ছে। এই বিল পাশের পর যদি কোনও ব্যক্তি বা সংস্থা ট্রাম্প, নেতানিয়াহু বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে হত্যা করে তবে তাঁকে সরকারি কোষাগার থেকে বিপুল অর্থের পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি ইরানের নিরাপত্তা কমিটির আর এক সাংসদ সদস্য মাহমুদ নাভাবিয়ান বলেন, ‘সংসদ শীঘ্রই এমন একটি বিল অনুমোদন করবে যার মাধ্যমে ট্রাম্প ও নেতানিয়াহুকে নরকে পাঠানোর ব্যবস্থা করা হবে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই বিল পাশের পর যদি কোনও ব্যক্তি বা সংস্থা ট্রাম্প, নেতানিয়াহু বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে হত্যা করে তবে তাঁকে সরকারি কোষাগার থেকে বিপুল অর্থের পুরস্কার দেওয়া হবে।

পাশাপাশি তিনি আরও বলেন, ‘যদি আমেরিকা ইরানের উপর দ্বিতীয়বার সামরিক অভিযান চালায়, তবে আমাদের জবাব এতটাই ভয়ংকর হবে যে আমেরিকা ও ইজরায়েলের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।’ এদিকে ইরানের এমন বিল বিশ্বের ইতিহাসে রীতিমতো বিরল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এটি কার্যকর হয় তবে ইরানের সংসদে এই প্রথমবার কোনও রাষ্ট্রপ্রধানকে হত্যার জন্য বিল পাশ হতে চলেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার ইরানের মাটিতে নতুন করে হামলার পরিকল্পনা করেছিল আমেরিকা। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী মঙ্গলবার ইরানে সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করতে অনুরোধ জানায়। বলা হয়, চুক্তির বিষয়ে আলোচনা চলছে। ট্রাম্প আরও বলেন, ‘যদি চুক্তি না হয়, তাহলে এক মুহূর্তের নির্দেশে হামলার জন্য প্রস্তুত মার্কিন সেনা।’ অন্যদিকে, হামলার আশঙ্কায় প্রস্তুতি শুরু হয়েছে ইরানেও। সেখানকার সাধারণ নাগরিকদের অস্ত্র প্রশিক্ষণ দিতে শুরু করেছে সেনা। এমনকী ক্যাম্প তৈরি করে মহিলাদেরও একে-৪৭ অ্যাসল্ট রাইফেল চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.