বুধবার ভারত মহাসাগরে ইরানি রণতরীর উপর হামলা চালিয়েছে মার্কিন (US Attack Iran) সাবমেরিন। ওই ঘটনায় ৮৭ জনের মৃত্যু হয়েছে। ১৪৮ জন নিখোঁজ। এই ঘটনায় ‘ফল ভুগতে হবে’ বলে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। বাস্তবেই ‘প্রতিশোধ’ নিল তারা। উত্তর উপসাগরীয় এলাকায় একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালাল তেহরান। যদিও মার্কিন জাহাজটির ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
এই বিষয়ে আরও খবর
ভারত মহাসাগরে হামলার পরে ইরানের সেনা বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারির সুরে জানিয়েছিল, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যাতায়াত করা শত্রুপক্ষের জাহাজগুলি নজরদারির মধ্যে থাকবে। বাস্তবেই ২৪ ঘণ্টার মধ্যে পালটা হামলা চালাল তারা। ইরানের দাবি, একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। এর ফলে ওই জাহাজটি আগুন ধরে যায়। যদিও এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
https://t.co/PiqQpVIrMu pic.twitter.com/Wc1e0B0um7
— Department of War 🇺🇸 (@DeptofWar) March 4, 2026
এদিকে বৃহস্পতিবার ভারতের ‘অতিথি’ আরও একটি ইরানি রণতরী ভারত মহাসাগরে হয়ে তেহরানের দিকে রওনা দিয়েছে। প্রশ্ন উঠছে, এই জাহাজটিও কি মার্কিন সাবমেরিনের হামলায় মুখে পড়বে? সেক্ষেত্রে নতুন করে অস্বস্তিতে পড়বে মোদি সরকার। উল্লেখ্য, দ্বিতীয় জাহাজটিতে ১০০ জন রয়েছেন বলে খবর। সেটি শ্রীলঙ্কার উপকূলে জরুরি ভিত্তিকে নোঙর করতে চেয়ে লঙ্কা সরকারের সাহায্য চেয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত—অনুমতি মেলেনি। এই বিষয়ে শীর্ষ স্তরে আলোচনা চালাচ্ছে শ্রীলঙ্কা সরকার।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের
-
বিদেশে ঘুরতে গিয়েই ফের কাছাকাছি শাকিব-বুবলি, তৃতীয়বার বাবা হলেন সুপারস্টার! পুত্র না কন্যা এল ঘরে?
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট
-
কোটি টাকা নিয়েও অভিনয় করেননি! এবার সোহমের বিরুদ্ধে এফআইআর চারু মার্কেট থানায়



