সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয়দের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার বন্ধ করল ইরান। ভারতের দীর্ঘদিনের বন্ধু ও সহযোগী দেশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে ইরানে যেতে হলে বা ইরানের বিমানবন্দর ব্যবহার করে অন্য দেশে ট্রানজিট করতে হবে বাধ্যতামূলকভাবে নিতে হবে ভিসা। আগামী ২২ নভেম্বর থেকে কার্যকর হবে এই নয়া নিয়ম। কিন্তু হঠাৎ কেন এই পদক্ষেপ করল ইরান?
ইরান প্রশাসনের তরফে এই বিজ্ঞপ্তি জারি করার পর বিদেশমন্ত্রকের তরফে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইরানের এই ভিসা ছাড়ের সুবিধা নিয়ে বেশকিছু অপরাধচক্র সক্রিয় হয়ে উঠেছিল। একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে, ভারতীয়দের চাকরি দেওয়ার টোপ দিয়ে, কিছু ক্ষেত্রে সেখানে থাকার সুবিধা করে দেওয়ার লোভ দেখিয়ে ইরানে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ভিসা ছাড়ের সুবিধা ব্যবহার করে ভারতীয়দের ইরানে নিয়ে যাওয়ার পর তাঁদের অপহরণ করে মোটা টাকা মুক্তিপণ আদায় করা হচ্ছিল। এমন একাধিক ঘটনা ভারত সরকারের নজরে এসেছে। এই অপরাধচক্রকে ঠেকাতেই এই সিদ্ধান্ত।
ভারতের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইরান সফরের ক্ষেত্রে এখন থেকে উচ্চসতর্কতা অবলম্বনের জন্য। ভিসামুক্ত যাতায়াতের প্রতিশ্রুতি দিলেও কোনও এজেন্টের ফাঁদে যেন কেউ না পড়েন। উল্লেখ্য, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও পর্যটনক্ষেত্রকে বাড়ানোর লক্ষ্যে ভারতীয়দের জন্য ভিসামুক্ত প্রবেশ নীতি চালু করেছিল ইরান। প্রতিবছর এই দেশে বেড়াতে যান বহু ভারতীয় পর্যটক। তবে একের পর এক প্রতারণা ও মানব পাচারের ঘটনা সামনে আসার পর বন্ধ করা হল ভারতীয়দের জন্য ভিসামুক্ত যাতায়াত।
সর্বশেষ খবর
-
সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি! অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি রাজ্যের
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
‘কাজ করতে পারছিলাম না’, ইংরেজবাজারের পুরপ্রধান পদে ইস্তফা দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!