ইরানের সঙ্গে কোনও আলোচনা না করেই একতরফা ভাবে শান্তি বৈঠকের দিন ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! তথাকথিত বৈঠকের ২৪ ঘণ্টা আগে এমনই অভিযোগ তুলল ইরান। সোমবার ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়ে দিলেন, ওয়াশিংটনের সঙ্গে বৈঠক নিয়ে কোনও আলোচনা হয়নি। স্বাভাবিকভাবেই ট্রাম্পের তরফে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় শান্তি বৈঠকের যে দাবি করা হয়েছিল তা এখন অনিশ্চয়তার অকূল পাথারে।
গত কয়েক মাসের যুদ্ধের পর সম্প্রতি শান্তির লক্ষ্যে মউ স্বাক্ষর করেছে ইরান ও আমেরিকা। এরপরও একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুই দেশের বিরুদ্ধে। যার জেরে ৬০ দিনের শান্তি বৈঠকের যে দাবি করা হয়েছিল তা এখন ঘোর অনিশ্চয়তার মুখে। এরই মাঝে সোমবার ইরান ইস্যুতে সাংবাদিক বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে আমেরিকা খুব ভালো কাজ করছে। মঙ্গলবার দোহায় এই বিষয়ে বৈঠক রয়েছে। ইরানের প্রতিনিধিরা কাতারে যাচ্ছেন। আমার মনে হয় ওরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন কিংবা প্রস্তুতি শুরু করেছেন। দেখা যাক কী হয়। তবে আমরা যুদ্ধে প্রায় জিতেই গেছি। আমরা চাই না ওদের কাছে পারমাণু অস্ত্র থাকুক। ওদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবেও না। তারা এতে সম্মত হয়েছে।’
আরও পড়ুন:
ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়ে দিলেন, ওয়াশিংটনের সঙ্গে বৈঠক নিয়ে কোনও আলোচনা হয়নি।
ট্রাম্পের এই দাবির পরই পালটা মুখ খোলে ইরান। সেখানকার বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আমেরিকার সঙ্গে কোনও বৈঠক হচ্ছে না। এই বিষয়ে কোনও আলোচনা হয়নি। চূড়ান্ত চুক্তি নিয়েও দুই দেশের মধ্যে কোনও কথা হয়নি।’ যদিও ইরানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তারা দোহাতে একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠাবে। এই দলটি ইরানের বাজেয়াপ্ত করা তহবিল ছাড়ের বিষয়টি খতিয়ে দেখবে। তবে আমেরিকার সঙ্গে কোনও বৈঠকে বসবে না দলটি।
শুধু তাই নয়, হরমুজ প্রণালিতে মাইন নিষ্ক্রিয় করার জন্য ফ্রান্সের দেওয়া পরিকল্পনাও খারিজ করেছে তেহরান। একইসঙ্গে ‘সংবেদনশীল আর জটিল পরিস্থিতিতে’ প্যারিসকে কোনওরকম ‘উসকানি’ দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, গত কয়েক দিনে হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলার খবর পাওয়া গেছে। আমেরিকা দাবি করেছে, এর হামলার জবাবেই ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ইরানও মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাম্পত্যে প্রেম চাইলে লাল, পড়াশোনায় সবুজ, বাস্তুমতে পর্দা বাছার অমোঘ টোটকা জানেন?
-
রানাঘাট পুরসভাও হাতছাড়া তৃণমূলের, চেয়ারম্যান-সহ পদত্যাগ ১৩ কাউন্সিলরের, দায়িত্বে কে?
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?