ইরান যুদ্ধে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। যতদিন যাচ্ছে যুদ্ধের ঝাঁজ ততই বাড়ছে। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কার্যত খুনের হুমকি দিলেন ইরানের ধর্মগুরু আয়াতোল্লা আবদুল্লা জাভাদি আমোলি। বললেন, “এবার ট্রাম্পের রক্ত ঝরাতে হবে।” একইসঙ্গে ইজরায়েলের প্রতিও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমে একটি বিবৃতিতে আমোলি বলেন, “বর্তমানে আমরা এক বিরাট পরীক্ষার দ্বারপ্রান্তে। আমাদের ঐক্যকে রক্ষা করতে হবে। তাই জন্য আমাদের এখন সতর্ক থাকতে হবে।” আমেরিকা এবং ইজরায়েলের বিরুদ্ধে হিংসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ট্রাম্প এবং ইহুদিদের রক্ত ঝরাতে হবে। অত্যাচারী আমেরিকার বিরুদ্ধে আমাদের লড়াই জারি রয়েছে।”
আরও পড়ুন:
প্রসঙ্গত, ষষ্ঠ দিনেও ধুন্ধুমার যুদ্ধের সাক্ষী গোটা মধ্যপ্রাচ্য। প্রাথমিকভাবে, সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ইরান। কিন্তু বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান। ইরাকের পাশাপাশি প্রতিবেশী কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনে নির্বিচারে হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞদের বক্তব্য, ক্রমশ বন্ধু রাষ্ট্রগুলিকেও শত্রুতে পরিণত করছে তেহরান। ইতিমধ্যে সৌদি আরব পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে।
অন্যদিকে, ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকাও। দেশটির নিরাপত্তা সংক্রান্ত দপ্তর এবং একটি মিশাইল লঞ্চার গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল। যুদ্ধে শুধু ইরানেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। তথ্য বলছে, গত পাঁচদিন ইরান ৫০০ ব্যালিস্টিক মিসাইল এবং ২০০০ ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানে ২০০০-এর বেশি নিশানায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!