ভয়ংকর প্রত্যাঘাত ইরানের! আমেরিকার ‘দম্ভের প্রতীক’ রণতরী আব্রাহাম লিঙ্কনে মারণ আঘাত হানল তেহরান। সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে বিমানবাহী বিশাল এই রণতরীতে রবিবার হামলা চালিয়েছে ইরানের ৪ ব্যালেস্টিক মিসাইল। সম্প্রতি এমনটাই দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
আমেরিকার রণতরীতে হামলা চালানোর দাবি করে রবিবার এক বিবৃতি পেশ করেছে ইরান রিভলিউশনারি গার্ড। যেখানে বলা হয়েছে, “আমরা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনে ৪ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছি।” পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, মাটি, সমুদ্র এবং আকাশ সর্বত্র সন্ত্রাসী হামলাকারীদের কবর খোঁড়া হবে। তবে ইরানের তরফে হামলার দাবি করা হলেও, আমেরিকা এ বিষয়ে এখনও কোনও শব্দ খরচ করেনি। এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়েও এখনও বিশদে কিছু জানা যায়নি।
আরও পড়ুন:
হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, মাটি, সমুদ্র এবং আকাশ সর্বত্র সন্ত্রাসী হামলাকারীদের কবর খোঁড়া হবে। তবে ইরানের তরফে হামলার দাবি করা হলেও, আমেরিকা এ বিষয়ে এখনও কোনও শব্দ খরচ করেনি।
উল্লেখ্য, গত শনিবার ইরানের মাটিতে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। কার্যত তছনছ হয়ে গিয়েছে তেহরান-সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয়েছে খামেনেইয়ের। পালটা জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইজরায়েলে হামলা চালায় ইরান সেনা। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সেইমতো নতুন করে রবিবার হামলা চালানো হয়েছে উপসাগরীয় অঞ্চলে।
এদিকে, সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে আবুধাবিতে একটি নৌসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এসবের মাঝেই আমেরিকার নৌসেনার গর্বের আব্রাহিম লিঙ্কনে হামলা চালাল ইরান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?