Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
PM Modi

‘ভারতীয়রা দুধে চিনির মতো’, অস্ট্রেলিয়ায় মোদির মন্তব্যে উচ্ছ্বসিত প্রবাসীরা

বুধবার অস্ট্রেলিয়ায় পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ২২:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ২২:০১

options
link
‘ভারতীয়রা দুধে চিনির মতো’, অস্ট্রেলিয়ায় মোদির মন্তব্যে উচ্ছ্বসিত প্রবাসীরা zoom
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে এদিন বৈঠক করেন মোদি।
Advertisement

ভারতীয়রা দুধে চিনির মতো। অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের সামনে বক্তৃতা দেওয়ার সময় এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গেই অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ‘বন্ধুত্ব’ প্রসঙ্গে ব্যবহার করলেন ‘একে একে এগারো’র মতো উপমাও।

মোদিকে এদিন বলতে শোনা যায়, ”আমরা ভারতীয়রা দুধে চিনির মতো। তাতে সেটা আরও মিষ্টি হয়ে যায়। আমরা যেখানেই যাই ভালোবাসা ছড়াই। আপনাদের বাড়িতে দুধটা হয়তো অস্ট্রেলিয়ার, চা কিন্তু ভারতীয়।” উল্লেখ্য, ভারতীয়রা দুধে চিনির মতো- এক সুন্দর উপমা। এর অর্থ হল ভারতীয়রা যে দেশেই যাক না কেন, তারা সেখানকার স্থানীয় সংস্কৃতির সঙ্গে এমনভাবে মিশে যায় এবং সমাজকে ভালোবাসায় ভরিয়ে তোলে, যেমন চিনি দুধে গলে গিয়ে দুধের স্বাদ আরও বাড়িয়ে দেয়। সেই প্রসঙ্গই এদিন তুললেন মোদি।

Advertisement

এদিন বৈঠক চলাকালীন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মন্তব্য করেন, ভারত-অস্ট্রেলিয়া অংশীদারিত্ব এমন যেখানে এক আর এক যোগ হয়ে দুই হয়। এর জবাবে মোদি একটি জনপ্রিয় হিন্দি প্রবাদ ব্যবহার করেন। বলেন, “এক কে বগল মে এক দো নহি হো রহা, এক কে বগল মে গ্যারা হো রহা হ্যায়।” অর্থাৎ একজন আরেকজনের পাশে দাঁড়ালে তারা দুই হয় না, এগারো হয়ে যায়।

বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পা রেখেছেন অস্ট্রেলিয়ায়। আর বৃহস্পতিবারই ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একাধিক বিষয়ে নানা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হল। যার মধ্যে অন্যতম পরমাণু চুক্তি। অজি প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে মোদির বৈঠকেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি মেলবোর্নে ভারতীয় সম্প্রদায়ের সামনে ভাষণ দেওয়ার সময় অপারেশন সিঁদুর প্রসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধেও গর্জে উঠতে দেখা গেল মোদিকে। তিনি বলেন, ওই অপারেশনে জঙ্গি ঘাঁটিতে ভারতের হানার সময় ঘটা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল বিশ্বজুড়ে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.