Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Italy

‘আপনারা ওই…’, তরুণীদের উদ্দেশে ভারত-বিদ্বেষী মন্তব্য! অভিযুক্ত বাংলাদেশি ওয়েটার

জানা গিয়েছে, সম্প্রতি ইটালিতে বেড়াতে গিয়েছেন কয়েকজন তরুণী। সেখানে তাঁরা একটি রেস্তরাঁয় খেতে যান। সেই সময় তাঁদের সঙ্গে বচসা বাঁধে রেস্তরাঁর এক কর্মীর। কিন্তু কী কারণে এই বিবাদ শুরু হয়, তা জানা যায়নি। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৬:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৬:১৭

options
link
‘আপনারা ওই…’, তরুণীদের উদ্দেশে ভারত-বিদ্বেষী মন্তব্য! অভিযুক্ত বাংলাদেশি ওয়েটার zoom
অভিযুক্ত সেই বাংলাদেশি ওয়েটার। ছবি: সংগৃহীত।
Advertisement

ইটালির এক রেস্তরাঁয় কয়েকজন ভারতীয় তরুণী পর্যটকদের উদ্দেশে ভারত-বিদ্বেষী মন্তব্যের অভিযোগ বাংলাদেশি ওয়েটারের বিরুদ্ধে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে সমাজমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। তবে শেষ পর্যন্ত ওই তরুণীদের প্রতিবাদে ক্ষমা চেয়ে নেন অভিযুক্ত ওয়েটার।

জানা গিয়েছে, সম্প্রতি ইটালিতে বেড়াতে গিয়েছেন কয়েকজন তরুণী। সেখানে তাঁরা একটি রেস্তরাঁয় খেতে যান। সেই সময় তাঁদের সঙ্গে বচসা বাঁধে রেস্তরাঁর এক কর্মীর। কিন্তু কী কারণে এই বিবাদ শুরু হয়, তা জানা যায়নি। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে অভিযুক্ত কর্মীকে ভারত নিয়ে গালিগালাজ করতে শোনা যায়। তরুণীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ওই বোকা দেশটি থেকে এসেছেন! দেশটি অত্যন্ত খারাপ।” এরপরই প্রতিবাদে সরব হন তরুণীরা। অভিযুক্তকে ক্ষমা চাইতে বাধ্য করেন। শেষ পর্যন্ত চাপের মুখে ওই ওয়েটার ক্ষমা চেয়ে নেন।

Advertisement

ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় উঠেছে। এক নেটিজেন লিখেছেন, ‘উচিত ছিল পুলিশে অভিযোগ দায়ের করা। তাঁর শাস্তি পাওয়া দরকার।’ আরও এক নেটিজেন  লিখেছেন, ‘যেভাবে তরুণীরা ওয়েটারকে ক্ষমা করতে বাধ্য করলেন, তার জন্য তাঁদের কুর্নিশ জানাই। আপনারা প্রকৃত দেশপ্রেমিক। গর্ব বোধ হয়।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.