আমেরিকায় মর্মান্তিক দুর্ঘটনার শিকার ভারতীয় যুবক। ২৬ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়র দিলীপ কুমার বুঙ্গাতাভুলার মাথা পিষে দিল মালবোঝাই ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে যুবকের। জানা গিয়েছে, ওই যুবক ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহইও এলাকায় ম্যাকেডোনিয়াতে দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনায় শোক প্রকাশ করেছে আমেরিকায় অবস্থিত ভারতীয় দূতাবাস।
মার্কিন পুলিশের তরফে জানা গিয়েছে, ম্যাসিডোনিয়া এলাকায় একটি গাড়িতে করে যাচ্ছিলেন তিনি। সেই সময় উলটোদিক থেকে আসা একটি ট্রাক ডিভাইডার পার হয়ে তাঁর গাড়িতে ধাক্কা দেয়। সংঘর্ষের জেরে ছিটকে পড়েন তিনি। এই অবস্থায় তাঁর মাথা পিষে দিয়ে চলে যায় ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলীপের। দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনায় দিলীপের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নিউইয়র্কের ভারতীয় দূতাবাস। ভারতে তাঁর পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ম্যাসিডোনিয়া এলাকায় একটি গাড়িতে করে যাচ্ছিলেন তিনি। সেই সময় উলটোদিক থেকে আসা একটি ট্রাক ডিভাইডার পার হয়ে তাঁর গাড়িতে ধাক্কা দেয়।
এক্স হ্যান্ডেলে দূতাবাসের তরফে লেখা হয়েছে, ‘ভারতীয় নাগরিক দিলীপ কুমার বুঙ্গাতাভুলার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। গত ৭ আগস্ট, এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। এই কঠিন সময়ে তাঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা। দূতাবাসের তরফে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হচ্ছে।”
উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলার জেত্তিভারিপল্লী গ্রামের বাসিন্দা দিলীপ। উচ্চশিক্ষার জন্য আমেরিকার কেন্ট স্টেট ইউনিভার্সিটিতে যান তিনি। সেখান থেকে তিনি ২০২৫ সালে মাস্টার অফ সায়েন্স সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করে সম্প্রতি আমেরিকার একটি সফটওয়্যার সংস্থায় কাজ শুরু করেন। দিলীপের শেষকৃত্যের জন্য তাঁর মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আসন পুনর্বিন্যাস হতে দেব না’, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?