Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
US

জন্মদিনেই মৃত্যু! আমেরিকায় বন্ধুদের সঙ্গে ঝরনা দেখতে গিয়ে তলিয়ে গেলেন ভারতীয় যুবক

মাত্র কয়েক মাসে চাকরি পেয়ে খুব আনন্দে ছিলেন তিনি, বলছে পরিবার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১২:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১২:১১

options
link
জন্মদিনেই মৃত্যু! আমেরিকায় বন্ধুদের সঙ্গে ঝরনা দেখতে গিয়ে তলিয়ে গেলেন ভারতীয় যুবক zoom
ক্যালিফোর্নিয়ায় চাঞ্চল্য তাঁর রহস্যমৃত্যু ঘিরে।
Advertisement

আমেরিকায় স্নাতকোত্তর করার পর সেখানেই কয়েক মাস আগে পেয়েছিলেন চাকরি। তা নিয়ে খুশিই ছিলেন বছর ছাব্বিশের ভারতীয় যুবক। কে জানত জন্মদিন পালনে ঝরনা দেখতে গিয়ে তলিয়ে যাবেন তিনি! ক্যালিফোর্নিয়ায় চাঞ্চল্য তাঁর রহস্যমৃত্যু ঘিরে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দুর্ঘটনারই শিকার হয়েছেন তিনি।

অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সিঙ্গিরেড্ডি সাই শ্রীহরিকৃষ্ণ নামের ওই যুবক চাকরি পেয়েছিলেন সম্প্রতি। মার্কিম সংস্থা সেন্ট লুইতে। পরিবারের তরফে জানানো হয়েছে, কেরিয়ার শুরু করতে পেরে খুব আনন্দেই ছিলেন তিনি। এই পরিস্থিতিতে গত শনিবার জন্মদিন পালন করতে বন্ধুদের সঙ্গে ঝরনা দেখতে গিয়েছিলেন। জানা গিয়েছে, তিনি সাঁতারও জানতেন। কিন্তু ঘটনার দিন জলে নামার পরই সব গোলমাল হয়ে যায়। জলের তোড় ভাসিয়ে নিয়ে যায় তাঁকে। তাঁর সঙ্গে থাকা এক বন্ধু ও এক বান্ধবী কার্যতই অসহায় হয়ে দেখতে থাকেন তাঁর এই পরিণতি। পরে উদ্ধারকারী দল সেখানে উপস্থিত হয়। তারাই জল থেকে তুলে আনে সাই শ্রীহরিকৃষ্ণর নিথর দেহ।

Advertisement

ওই যুবকের এমন করুণ পরিণতি মানতে পারছেন না পরিবারের সদস্যরা। চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব তাঁর দেহ দেশে ফিরিয়ে আনার। এমন মেধাবী এক যুবকের এমন মর্মান্তিক পরিণতি পারছেন না তাঁর সহকর্মী ও বন্ধুরাও। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। তাঁর দেহ ময়নাতদন্তের পরই আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.