Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Indian Student

ক্যালিফোর্নিয়ার দুর্গম অরণ্যে একাই অভিযানে, দেহ উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার

বুনো জন্তুর হামলায় বা অন্য কোন কারণে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি পড়ুয়া বিক্রম মুবাইয়ের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১০:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১০:৪৩

options
link
ক্যালিফোর্নিয়ার দুর্গম অরণ্যে একাই অভিযানে, দেহ উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

ক্যালিফোর্নিয়ার দুর্গম অরণ্যাঞ্চল বিগ পাইন হ্রদ এলাকায় একাই অভিযান গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত এক ছাত্র। শুরুতে তাঁর নিখোঁজ সংবাদ মিলেছিল। শুক্রবার জানা গেল, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্রম মুবাইয়ের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সংরক্ষিত জাতীয় উদ্যান থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। কোনও বুনো জন্তুর হামলায় বা অন্য কোন কারণে বিক্রমের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইউসিএসবি বিভাগের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি পাঠরত ছিলেন বিক্রম মুবাই। শেষবার ১ আগস্ট রাত সাড়ে আটটা নাগাদ তাঁর সঙ্গে কথা হয়েছিল পরিবারের। সময় মতো জাতীয় উদ্যানের মূল দ্বারে ফিরে না আসায় এবং কোনওভাবেই বিক্রমের সঙ্গে যোগাযোগ না হওয়ায় তাঁকে নিখোঁজ ঘোষণা করা হয়। এরপরেই জঙ্গলে তল্লাশি শুরু করে উদ্ধারকারী দল। ৩ আগস্ট সন্ধে নাগাদ মেলে বিক্রমের মৃতদেহ। যদিও তদন্তকারীরা এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ জানায়নি।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিক্রময়ের মুবাই জন্ম ও বেড়ে ওঠা হংকংয়ে। সোশাল মিডিয়া রেডিটের একটি পোস্টে পরিবারের দাবি, বিক্রম একজন “অভিজ্ঞ হাইকার”। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অলাভজনক সংস্থা ‘ইলিনি ৪০০০’-এর ওয়েবসাইটে প্রকাশিত নিজের জীবনবৃত্তান্তে বিক্রম নিজেকে একজন ক্রীড়াপ্রেমী এবং “খোলা আকাশের নিচে সময় কাটাতে” ভালোবাসা মানুষ হিসাবে বর্ণনা করেন। সেই খোলা আকাশের নিচেই প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত যুবক।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.