ইরান বনাম আমেরিকা (US)-ইজরায়েলের (Israel) সংঘাতে প্রাণ গেল এক ভারতীয় নাগরিকের। তেহরানে নিহত এক চিনা নাগরিকও।
এই বিষয়ে আরও খবর
সোমবার তৃতীয় দিনে গড়িয়েছে ইরান যুদ্ধ (Iran War)। দু’পক্ষের মধ্যেই হামলা, পালটা হামলা জারি রয়েছে। এই পরিস্থিতিতে ওমান উপসাগরে তেলবাহী একটি জাহাজে ড্রোন হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় নাগরিক। ওমানের সংবাদ সংস্থা এই খবর প্রকাশ করেছে। তারা জানিয়েছে, তেলবাহী জাহাজটিতে ড্রোন হামলা হয়েছে, সেটির নাম ‘এমকেডি ভিয়ম’। সেই জাহাজেই ছিলেন ওই ভারতীয় নাগরিক। এই খবর পাওয়ার পরেই ওমান প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় দূতাবাস। পরিস্থিতির দিকে তারা নজর রাখছে বলেও জানিয়েছে তারা।
সোমবার চিনের বিদেশমন্ত্রকও জানিয়েছে, তেহরানে তাদের দেশের এক নাগরিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি চিন সরকার জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির আবহে ইতিমধ্যেই দেশের অন্তত তিন হাজার নাগরিককে পশ্চিম এশিয়া থেকে উদ্ধার করেছে তারা। চিনের অভিযোগ, ইরানের উপর হামলার ব্যাপারে চিনকে আগে থেকে কোনও তথ্যই দেয়নি আমেরিকা।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে আমেরিকা ও ইজরায়েলের হামলা আরও চার থেকে পাঁচ সপ্তাহ চলতে পারে। রবিবার রাতে (আমেরিকার সময়) মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে প্রেসিডেন্ট জানিয়েছেন ইরান নিয়ে আমেরিকার পরবর্তী পরিকল্পনার কথা। দাবি, ইরানের নেতা হিসাবে তিন জনকে তিনি ভেবে রেখেছেন। তবে কী ভাবে ইরানের শাসনভার হস্তান্তর হবে, তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প বলেছেন, ‘‘ইরান কে চালাবেন, আমার কাছে তার তিনটে দারুণ নাম রয়েছে।’’ তবে নামগুলি এখনই প্রকাশ্যে আনতে চাননি মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, ‘‘এখনই সেই তিনটে নাম আমি বলে দেব না। আগে কাজটা হোক।’’
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
উষ্ণতম আগস্ট! ভরা বর্ষাতেও চুরমার ১২৫ বছরের রেকর্ড, উষ্ণায়নই ‘ভিলেন’?
-
১০ বছর বয়স ভাঁড়ানো ক্রিকেটারের গায়েও উঠেছে জার্সি, কোথায় ছিল বঙ্গক্রিকেটে ‘ভেরিফিকেশন সেল’?
-
মাঝআকাশে বিকল যন্ত্র, নিয়ন্ত্রণ হারানো ককপিটে ‘নেশাগ্রস্ত’ পাইলট! এয়ার ইন্ডিয়া তদন্তে বিস্ফোরক তথ্য
-
এবার বড় দায়িত্বে ‘মহাগুরু’, মিঠুনকে নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?
-
‘মাথা গুঁড়িয়ে দিয়েছি, বিজেপির আশীর্বাদে জেলে থাকতে হয়নি’, স্বীকারোক্তি যুবকের, পথে নামল CJP



