এক ভারতীয় দম্পতি ও তাঁদের ৯ বছরের শিশুপুত্রের রহস্যমৃত্যু হল লন্ডনে। জানা গিয়েছে, গত ২৭ মে এক অ্যাপার্টমেন্টের ৩৭ তলা থেকে পড়ে যায় ওই তিনজন। তাঁরা আত্মহত্যা করেছিলেন বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। তবে সম্ভাব্য সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।
মৃত ব্যক্তির নাম রাকেশ পাই। বয়স ৪৭। তাঁর স্ত্রী অদিতি পরলকারের বয়স ৪৬। তাঁদের ছেলের বয়স ৯ বছর। ওই পরিবার লন্ডনের আঙ্কল টাওয়ার ব্লকে থাকত। ‘ডেইলি মেল’-এর দাবি, একমাত্র পুত্র শারীরিক ভাবে প্রবল অসুস্থ ছিল। চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, আর কোনও চিকিৎসাই অবশিষ্ট নেই তার। এই পরিস্থিতিতে মানসিক ভাবে বিপর্যস্ত রাকেশ ও অদিতি সিদ্ধান্ত নেন আত্মহত্যার। যদিও এই দাবি মানতে নারাজ রাকেশ-অদিতির বন্ধুবান্ধবরা।
আরও পড়ুন:
এদিকে শাসক দল লেবার পার্টির বারমন্ডসির সাংসদ নিল কয়েল বলছেন, ”এটা এক মর্মান্তিক ট্র্যাজেডি। সত্যিই অত্যন্ত ভয়াবহ ঘটনা। এলাকার কয়েকজন বাসিন্দা ঘটনাটি ঘটতে দেখেছিলেন। জানা গিয়েছে, শিশুটি ব্রিটেনে জন্মেছিল গুরুতর অসুস্থতা নিয়ে। পুলিশের ধারণা, এই বিষয়টিই তাঁদের ভয়াবহ সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছিল।”
রাকেশ ও অদিতি নতুন শতকের প্রথম দশকেই লন্ডনে আসেন। সেখানেই তৈরি হয় তাঁদের সফল কেরিয়ার। বছর দশেক আগে জন্ম নেয় তাঁদের একমাত্র শিশুপুত্র। শিশুটি বহুদিন ধরেই অসুস্থ ছিল। কিডনি এতটাই খারাপ ছিল, যে কারণে কথা বলতে পারত না সে। এমনকী, বছর ছয়েক আগে রাকেশরা মুম্বইয়ের চিকিৎসকদের কাছেও শিশুকে নিয়ে আসেন। কিন্তু কোনওভাবেই দেখা মেলেনি আশার আলোর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘পাঁচ দশক এগিয়ে দেশকে নেতৃত্ব দিয়েছে বাংলা’, শব্দলোকের উদ্বোধনে বঙ্গ সংস্কৃতির স্তুতি শাহের
-
শুভেন্দুকে নিয়ে কেন জুম্মাগছ সীমান্তই পরিদর্শনে শাহ? জানেন, এই এলাকার গুরুত্ব কতটা
-
ফ্যাশন শোয়ে অনন্যার কোমরে চিমটি! ভাইরাল পোশাকশিল্পী গৌরবের ‘কেলোর কীর্তি’
-
কাটমানি নেওয়ার অভিযোগ, ভরা রাস্তায় তৃণমূল নেতার কান ধরে ওঠবস!
-
আধুনিক বার্ন ইউনিট নেই বর্ধমান মেডিক্যালে