শনিবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। একইসঙ্গে নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম গুরুত্বপূ্র্ণ ইউরোপীয় অংশীদার হিসাবে বর্ণনা করেছেন মোদি।
বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার তিনি পৌছন নেদারল্যান্ডসে। শনিবার দ্য হেগ শহরে একটি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের সামনে বক্তৃতা করেন তিনি। এরপর তিনি ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, গ্রিন এনার্জি, স্বাস্থ্য এবং শিক্ষার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুধু তা-ই নয়, এই ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতেও বিস্তারিত আলোচনা হয়েছে। এমনকী বেশ কয়েকটি চুক্তিও হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
বৈঠক থেকে মোদি বলেন, “গত এক দশকে ভারত-নেদারল্যান্ডস সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। নেদারল্যান্ডস ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার। দু’দেশের সম্পর্ক অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা এবং দু’দেশের জনগণের গভীর সংযোগের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।” তাঁর কথায়, “উদ্ভাবন, বিনিয়োগ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দু’দেশের সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে।” অন্যদিকে, ডাচ প্রধানমন্ত্রীও ভারত-নেদারল্যান্ডস সম্পর্কের গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে শক্তিশালী সহযোগিতার প্রতি সমর্থন জানিয়েছেন।
সর্বশেষ খবর
-
আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার টাকা, কতদিন পর্যন্ত মিলবে? বড় ঘোষণা মন্ত্রীর
-
নীতিনের নেতৃত্বে নয়া ‘টিম’, স্মৃতি-বসুন্ধরার ‘কামব্যাক’, বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বাংলার দুই মুখ
-
দূর হয় কঠিন রোগ! শিবের এই মন্দিরে ‘আরোগ্যে’র আশায় ভিড় জমান ভক্তরা
-
বিধানসভায় সই জাল মামলায় সিআইডি রিপোর্টে ‘অসন্তুষ্ট’ হাই কোর্ট, বড় স্বস্তি অভিষেকের
-
১১ দিনে দ্বিতীয়বার, কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার কোটি টাকার সোনা, আটক ২