শনিবার হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে হামলা চালায় ইরান। তারপরই জাহাজের নাবিকদের কোনও খোঁজ মিলছিল না। জানা যাচ্ছে, নাবিকরা প্রত্যেকেই ভারতীয় ছিলেন। মোট ১১ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি একজনের এখনও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এই হামলার কড়া নিন্দা করেছে নয়াদিল্লি।
শনিবার ওমান উপকূলের কাছে ‘জিএফএস গ্যালাক্সি’ নামে ওই জাহাজটি হামলার কবলে পড়ে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের দাবি, জাহাজটি অননুমোদিত পথ ধরে অগ্রসর হচ্ছিল। একাধিক সতর্কবার্তা দেওয়া হয়েছিল, কিন্তু বাণিজ্যতরীটি তা উপেক্ষা করে। এরপরই সেটিকে থামানোর জন্য গোলাবর্ষণ করা হয়। ওমানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ওমানি কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
আরও পড়ুন:
এই হামলার কড়া নিন্দা করেছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানিয়েছে, জিএফএস গ্যালাক্সি নামক বাণিজ্যতরীটিতে হামলা অত্যন্ত নিন্দনীয়। ১১ জন নাবিকের মধ্যে এখনও পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ১। ওমানে অবস্থিত আমাদের দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সহযোগিতার জন্য আমরা ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
এদিকে হরমুজে হামলার পরই ইরানে নতুন করে সামরিক অভিযান চালায় আমেরিকা। ইরানের ১৪০টি জায়গায় আক্রমণ করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনার মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তারা আরও জানিয়েছে, দু’দেশের মধ্যে যে মউ স্বাক্ষর হয়েছিল, তা মেনে চলার জন্য ইরানকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তেহরান তাতে ব্যর্থ হয়েছে।
সর্বশেষ খবর
-
ইমরানকে অপমান পাক ক্রিকেটারদেরই! লজ্জাজনক কাণ্ড বাবরদের, নেপথ্যে রাজনীতির উসকানি?
-
ফিফার আধিকারিকদের কোটি কোটি টাকা ঘুষ! বিশ্বকাপের পর বিস্ফোরক স্বীকারোক্তি দুই আর্জেন্টাইনের
-
প্রিয়রঞ্জনের নামে ইলেক্ট্রিক বিলই ১৪ বছর পর খুলল কংগ্রেস কার্যালয়ের দরজা! রাখিতেই উদ্বোধন
-
দুধ গরম বিতর্ক অতীত! ফুটপাথবাসীর হাতে রাখি বাঁধলেন অগ্নিমিত্রা, খুদেদের লাড্ডু-চকোলেট উপহার
-
আরএসএসের কর্মসূচিতে যোগ দেওয়া ‘অপরাধ’, দুই শিক্ষককে সাসপেন্ড করল কর্নাটকের কংগ্রেস সরকার