বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পা রেখেছেন অস্ট্রেলিয়ায়। আর বৃহস্পতিবারই ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একাধিক বিষয়ে নানা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হল। যার মধ্যে অন্যতম পরমাণু চুক্তি। অজি প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে মোদির বৈঠকেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি মেলবোর্নে ভারতীয় সম্প্রদায়ের সামনে ভাষণ দেওয়ার সময় অপারেশন সিঁদুর প্রসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধেও গর্জে উঠতে দেখা গেল মোদিকে।
জানা গিয়েছে, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি বিনিময়, অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এদিনের চুক্তিতে অস্ট্রেলিয়া সম্মত হয়েছে ভারতকে ইউরেনিয়াম দিতে। মোদি তাঁর বিবৃতিতে জানিয়েছেন, ‘‘আজ পরমাণু শক্তিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমাদের মধ্যে। যা অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম সরবরাহের পথ খুলে দেবে। এর ফলে আমাদের পরিচ্ছন্ন জ্বালানি কর্মসূচিতে নতুন গতি আনবে।’’ এদিন মোদি ও আলবানিজ এই যুগান্তকারী অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরেন এক যৌথ সাংবাদিক সম্মেলনে।
আরও পড়ুন:
মেলবোর্নে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলার সময় মোদির মুখে উঠে আসে সিঁদুর প্রসঙ্গ। তিনি বলেন, ওই অপারেশনে জঙ্গি ঘাঁটিতে ভারতের হানার সময় ঘটা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল বিশ্বজুড়ে। তাঁর কথায়, ”অপারেশন সিঁদুরের সময় সন্ত্রাসবাদীদের আস্তানায় আঘাত হানা সেই বিস্ফোরণগুলি নিশ্চয়ই আপনারা দেখেছেন। যার প্রতিধ্বনি সারা বিশ্বজুড়ে শোনা গিয়েছিল। সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোর বিরুদ্ধে যখন এমন এক আঘাত হানা হয়েছিল, তখন কি আপনাদের গর্ববোধ হয়নি?”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমার ছেলেকে খুনের চেষ্টা করেছিল’, ইরানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর
-
মরশুম নির্ভর নয়, বছরভরই পর্যটনের গন্তব্য হবে বাংলা! জেলায় জেলায় সেল গঠনের পথে রাজ্য
-
সিরাজের সঙ্গে ঝামেলা শ্রীলঙ্কার ব্যাটারের! আউট হতেই তারকা পেসারের খোঁচা, ‘ব্যাট চুপ করে গেল?’
-
অনলাইনে খাদ্যপণ্য হিসাবে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগবাস্কেট, ইনস্টামার্টের লাইসেন্সে স্থগিতাদেশ
-
ভূমিকম্পে প্রাণ বাঁচাবে ক্যাপসুল, দুর্গাপুরের অভিজিতের আবিষ্কারে দুর্যোগেও নিরাপদ মানুষ!