Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৩ জুলাই ২০২৬
Imran Khan

‘বাবা ডেথ-সেলে! বেঁচে থাকার প্রমাণ পাইনি’, ইমরানের মৃত্যু-গুঞ্জন বাড়িয়ে তুললেন ছেলে কাশিম

আন্তর্জাতিক মহল দ্রুত হস্তক্ষেপ করুক, আহ্বানও ইমরানপুত্রের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৫, ১৩:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৫, ১৩:১৩

options
link
‘বাবা ডেথ-সেলে! বেঁচে থাকার প্রমাণ পাইনি’, ইমরানের মৃত্যু-গুঞ্জন বাড়িয়ে তুললেন ছেলে কাশিম zoom
ফাইল ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমরান খানের (Imran Khan) মৃত্যুর গুজব নতুন করে জাগিয়ে তুললেন তাঁর ছেলে কাশিম খান। কাশিমের দাবি, ইমরানকে রাখা হয়েছে ‘ডেথ সেলে’। তিনি যে বেঁচে আছেন, এমন কোনও প্রমাণ মেলেনি এখনও পর্যন্ত।

ইমরানের মৃত্যুসংবাদকে ‘ভিত্তিহীন’ বলা হয়েছে আদিয়ালা জেলের তরফে। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। ইমরানকে আদিয়ালা জেল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সংবাদকেও খণ্ডন করা হয়েছে। কিন্তু তবুও গুঞ্জন অব্যাহত। এই পরিস্থিতিতে কাশিমকে বলতে শোনা গিয়েছে, ”কোনও ফোন কল নেই, কোনও সাক্ষাৎ মেলেনি, জীবিত থাকার কোনও প্রমাণও পাইনি। আমি আর আমার ভাইরা বাবার সঙ্গে কোনও রকম যোগাযোগই করতে পারছি না।” তিনি জানিয়েছেন, ইমরানকে গত ৬ সপ্তাহ ধরে একা একটা সেলে রাখা হয়েছে। দেখা করতে দেওয়া হয়নি বোনদের সঙ্গেও। কাশিমের অভিযোগ, শাহবাজ শরিফ সরকার ও তার পরিচালকরা সকলেই ‘আইনত, নৈতিক ভাবে এবং আন্তর্জাতিক বিচারে’ অপরাধী। আন্তর্জাতিক মহল এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করুক, এই আহ্বানও জানিয়েছেন ইমরানপুত্র।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন আলিমা খান বলেছেন, ”দাদার মাথার একটা চুলও স্পর্শ করতে পারবে না ওরা।” ক্ষোভ উগরে দিয়ে আলিমা জানাচ্ছেন, ”সব দিক থেকেই আদালত অবমাননা করা হচ্ছে। বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ভালো বিচারক আছেন, কিন্তু তাঁদের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হয়েছে।” দাদাকে নিয়ে উদ্বেগ অবশ্য বাড়ছে তাঁর। বলছেন, ”তিন থেকে চার সপ্তাহ আগে যখন ওঁকে দেখেছি, চমৎকার স্বাস্থ্য ছিল। ফলে ওরা দাবি করতে পারবেন না বয়সজনিত কারণে বা অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। সমস্যাটা হল, কী করে ওঁর এখনকার স্বাস্থ্য সম্পর্কে আমরা পুরোপুরি নিশ্চিত হব?” সব মিলিয়ে ইমরানকে নিয়ে ধোঁয়াশা বাড়ছেই। যদি তিনি জীবিতই থাকেন, তাহলে আদিয়ালা জেলের তরফে স্রেফ মৌখিত দাবি না করে, কেন ইমরানের সঙ্গে তাঁর পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও উঠছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.