কয়েকদিন আগেই জি-৭ সম্মেলনের ফাঁকে তাবড় রাষ্ট্রনেতাদের সামনে বুক ফুলিয়ে তিনি বলে উঠেছিলেন, ”আই অ্যাম দ্য বস।” তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন আশ্চর্য মন্তব্যে ঘিরে শোরগোল পড়েছিল কূটনৈতিক মহলে। এই পরিস্থিতিতে নিজের মন্তব্যের ব্যাখ্যা করতে দেখা গেল ট্রাম্পকে। তিনি বলেছেন, ”আমি তো মজা করছিলাম। আমি বস হতে চাইনি।”
প্রসঙ্গত, তিন দিনব্যাপী জি-৭ শীর্ষ সম্মেলনের শেষ দিনের সকালের অধিবেশনে, যখন অন্য নেতারা নিজ নিজ আসনে বসেছিলেন, সেখানে দাপটের সঙ্গে প্রবেশ করে ট্রাম্প বলে বসেন, “আমিই বস।” মার্কিন প্রেসিডেন্টের ওই রসিকতাপূর্ণ মন্তব্যে তার সহকর্মী নেতারা হেসে ওঠেন। হাসির মধ্যেই ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জিজ্ঞাসা করেন, “আপনি কেমন আছেন?” ট্রাম্প উত্তর দিয়েছিলেন, “ভালো, ধন্যবাদ।”
আরও পড়ুন:
তিন দিনব্যাপী জি-৭ শীর্ষ সম্মেলনের শেষ দিনের সকালের অধিবেশনে, যখন অন্য নেতারা নিজ নিজ আসনে বসেছিলেন, সেখানে দাপটের সঙ্গে প্রবেশ করে ট্রাম্প বলে বসেন, “আমিই বস।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের সেই প্রসঙ্গ উঠে আসে। ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ”আপনি যে বলেছিলেন, আপনিই বস, সেটা কি কেউ বিশ্বাস করেছিল?” জবাব দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট পরিষ্কার করে দেন, তিনি নির্ভেজাল রসিকতার মেজাজেই কথাটি বলেছিলেন। এটাকে গুরুত্ব দেওয়ার কোনও মানে হয় না। তাঁর কথায়, ”ওখানে যাঁরা ছিলেন, সকলেই সুপরিচিত ব্যক্তিত্ব, দেশের প্রধান। সকলে বসেছিলেন, আমি গিয়ে বলি আমিই বস। একেবারে মজা করার উদ্দেশ্যেই বলা। অথচ সবাই এটা নিয়ে কথা বলছে। কিন্তু আমার বস কোনও লক্ষ্যই ছিল না।”
ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, ট্রাম্প হয়তো রসিকতাই করছিলেন। কিন্তু বেফাঁস মন্তব্য করার স্বভাবের কারণেই এই মন্তব্য নিয়েই শোরগোল পড়ে যায়। আবার অন্য এক অংশের মতে, ট্রাম্প হয়তো নিজেকে ‘বস’ মনে করেই কথাটা বলেছিলেন। কিন্তু বিতর্ক শুরুতে হতেই কার্যতই সুর বদলালেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দিল্লিতে ফের বিক্ষোভে ‘ককরোচ’, ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে অনড়, শাহের পুলিশের সঙ্গে ‘সংঘাতে’ অভিজিৎ
-
হাওড়ার ‘জলছবি’ বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী-বিধায়ক
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির