ফের ভারত-পাক যুদ্ধ থামানোর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, তিনি নাকি ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দেওয়ার ফলেই দুই প্রতিবেশী দেশ পরস্পরের প্রতি ‘রণং দেহি’ মনোভাব ত্যাগ করে। স্বাভাবিক ভাবেই ট্রাম্পের এমন বিচিত্র দাবির পরে ফের নতুন করে চর্চা শুরু হয়েছে গত বছরের মে মাসে ভারত-পাক সংঘাত নিয়ে।
এদিন ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ”আমি বলেছিলাম তোমরা (ভারত-পাকিস্তান) যদি লড়ো আমি দুই দেশের উপরই দুশো শতাংশ শুল্ক চাপিয়ে দেব। ওরা উভয়ই লড়তে সম্মত ছিল। কিন্তু যখন ব্যাপারটা দাঁড়াল টাকার, টাকার মতো কিছু তো হয় না। যখন দেখা গেল এতে বহু অর্থ হারাতে হবে, তখন ওরা বলল আমরা যুদ্ধ করতে চাই না। ১১টি জেট গুলি করে নামানো হয়েছিল। অত্যন্ত দামি জেট।”
মার্কিন প্রেসিডেন্ট আগেও জানিয়েছিলেন, আটটি যুদ্ধ থামিয়েছেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধও থামাবেন তিনি। তবে তাঁরা যে ভারত ও পাকিস্তানর সংঘর্ষ থামিয়েছেন সে কথাও এর আগে বলেছেন তিনি। যদিও নয়াদিল্লি একাধিকবার তাঁর দাবি খারিজ করেছে। একবার তো ওভাল অফিসে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সামনে ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করেছিলেন। আবার ফিফা শান্তি পুরস্কার পেয়েও জোর গলায় ট্রাম্প বলেন, “আমার জীবনের অন্যতম সেরা সম্মাননা এটা। লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছি আমরা। কঙ্গোয় ১ কোটি মানুষ মারা গিয়েছিল। পরিস্থিতি এমন ছিল যে, খুব দ্রুত আরও ১ কোটি মৃত্যুর দিকে যাচ্ছিল। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও আমরা যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই তা থামাতে পেরেছি।”
অবশ্য ট্রাম্প এতবার এমন কথা বলে চললেও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই জানিয়েছেন। তৃতীয়পক্ষ কোনও মধ্যস্থতা করেননি বলেও জানানো হয়েছে। এমনকী ফোনেও ট্রাম্পকে সেকথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। কিন্তু থামার লক্ষণই নেই মার্কিন প্রেসিডেন্টের।
ট্রাম্প এতবার এমন কথা বলে চললেও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই জানিয়েছেন। তৃতীয়পক্ষ কোনও মধ্যস্থতা করেননি বলেও জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
ফের শহরে ‘সফট টার্গেট’ প্রৌঢ়া! গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি, বেল্ট জড়িয়ে খুনের চেষ্টা ‘পুরাতন ভৃত্যে’র
-
হাতে ব্যান্ডেজ বেঁধেই ব্যাটিংয়ে পন্থ, ছক্কা মেরে ভেঙে দিলেন স্টেডিয়ামের ছাদ!
-
‘বুঝিয়ে বলা দরকার ছিল’, ফুটপাথে দুধ গরম বিতর্কে মুখ খুললেন অগ্নিমিত্রা
-
কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়ি মেরামতে রেকর্ড ৯২ কোটি টাকা ব্যয়, প্রকাশ্যে আরটিআই রিপোর্ট
-
ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে বাধা নেই! অ্যাকাউন্ট ফ্রিজ মামলাতেও হাই কোর্টে স্বস্তি অভিষেকের