সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের সম্মতি ছাড়াই বিয়ে করেছিলেন এক তরুণ-তরুণী। এই ‘অপরাধে’ই তাঁদের হত্যা করার অভিযোগ উঠেছে। আর এহেন ‘অনার কিলিং’-এর ঘটনায় তোলপাড় পাকিস্তান। এখনও পর্যন্ত এই ঘটনায় ১১ জনের গ্রেপ্তারির কথা জানা গিয়েছে। ভাইরাল হয়ে গিয়েছে হত্যাকাণ্ডের হাড়হিম ভিডিও।
ভিডিওয় দেখা গিয়েছে, প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তি ওই তরুণ ও তরুণীকে গুলি করে মারছে। মরুভূমির মতো এলাকায় একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। আশপাশে দাঁড়ানো মানুষরা ছিলেন সেই ঘটনার নীরব দর্শক। নিহত দুই তরুণ-তরুণীর নাম বানো বিবি ও আহসান উল্লা। জানা গিয়েছে, বিয়েতে মত ছিল না বানোর পরিবারের। কিন্তু এরপরও তাঁরা বিয়ে করেন। আর তারপরই তাঁদের হত্যা করা হয় বলে অভিযোগ।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেছে সংবাদ সংস্থা এপি। সেখানে বানোকে বলতে শোনা গিয়েছে, ”আমার সঙ্গে সাত কদম চলুন, তারপরই কেবল আমাকে গুলি করতে পারবেন।” তিনি ঠিক কী কারণে এমন মন্তব্য করেন, তা এখনও জানা যায়নি। এরপর দেখা গিয়েছে এক ব্যক্তি এগিয়ে এসে সামনে থেকে তিনটি গুলি করেন। এরপর ওই তরুণী মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তিনি গুলি করেন তরুণটিকেও। ভিডিওর একেবারে শেষে দেখা যায় তাঁরা দু’জনেই মাটিতে পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ।
এবছরের শুরুতে আরও একটি হত্যাকাণ্ডে শিউরে উঠেছিল পাকিস্তান। নিজের ১৫ বছরের মেয়ে, যে একজন মার্কিন নাগরিক, তাকে গুলি করে খুন করেন এক ব্যক্তি। ভিডিওটি টিকটকে পোস্টও করে দেন। বছরে অন্তত ১ হাজারটি ‘অনার কিলিং’-এর ঘটনা ঘটে পাকিস্তানে। এর মধ্যেই নতুন করে তোলপাড় ফেলল নতুন হত্যাকাণ্ড।
সর্বশেষ খবর
-
উচ্ছিষ্ট ফুল থেকেই তৈরি হবে ধূপবাতি! রাজ্যের উদ্যোগে আশার আলো তারাপীঠ-সহ বীরভূমের বিভিন্ন মন্দিরে
-
কৃষ্ণনগরে হস্টেলের শৌচালয়ে খুদে ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের
-
হতশ্রী ফুটবল! এবার তাজিকিস্তানের কাছেও হার খালিদ জামিলের ভারতের
-
‘যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই…’, স্বরূপের গ্রেপ্তারির পর স্বস্তিতে ঋত্বিক!
-
সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! ১০ জুন নেহরুর রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন মোদি