Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
USA Hindu Temple Attack

পুজোয় ব্যস্ত ভক্তরা, আচমকা ইটবৃষ্টি আততায়ীদের, আমেরিকায় ফের আক্রান্ত স্বামীনারায়ণ মন্দির

শুক্রবার বেশ কয়েকজন ভক্ত এবং একজন পুরোহিত ছিলেন মন্দিরে। নবরাত্রির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ২০:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ২০:১৮

options
link
পুজোয় ব্যস্ত ভক্তরা, আচমকা ইটবৃষ্টি আততায়ীদের, আমেরিকায় ফের আক্রান্ত স্বামীনারায়ণ মন্দির zoom
ছবি: সংগৃহীত
Advertisement

মন্দিরে বসে পুজোয় মগ্ন ভক্তরা। আচমকাই ইটবৃষ্টি। মন্দির লক্ষ্য করে উড়ে এল ইট-পাটকেল। কাচ ভেঙে ভক্তদের গায়ে এসে পড়ল ইটের টুকরো। গান্ধীজয়ন্তীতে এমনই ভয়ংকর ঘটনা ঘটল মার্কিন মুলুকে। জানা গিয়েছে, ওহিওর শ্রী স্বামীনারায়ণ মন্দিরে হামলা হয়েছে (USA Hindu Temple Attack)। সম্প্রতি কয়েকবছর ধরে আমেরিকায় মন্দিরগুলি আক্রান্ত হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তির খলিস্তানিদের দিকে।

উত্তর আমেরিকার হিন্দুদের সংস্থার তরফ থেকে শনিবার জানানো হয় হামলার ঘটনা। তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় মন্দিরে ভাঙা কাঁচের ছবি। বলা হয়েছে, শুক্রবার বেশ কয়েকজন ভক্ত এবং একজন পুরোহিত ছিলেন মন্দিরে। নবরাত্রির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। সেসময়ে ইট ছোড়া হয় মন্দির লক্ষ্য করে। ভেঙে যায় মন্দিরের জানলা-দরজার কাঁচ। তবে সৌভাগ্যক্রমে কেউ আহত হননি। গোটা ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন হিন্দুদের সংগঠন। তবে এখনও পর্যন্ত তদন্ত শুরু হয়নি বলেই খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, বিশ্বজুড়ে ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে খলিস্তানিরা। অতীতে লন্ডন , অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে খলিস্তানিরা। মেলবোর্ন ও সিডনির একাধিক হিন্দু মন্দিরে হামলার ঘটনায় বারবার উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। বিশেষ করে, কানাডায় খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের পর থেকে বদলা নেওয়ার হুমকি দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা। এই খলিস্তানিদের টার্গেটে প্রায় সবসময়ই থাকে মার্কিন মুলুকে স্বামীনারায়ণ মন্দিরগুলি। কখনও উপাসনালয়ে ভাঙচুর, কখনও মন্দিরের দেওয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত বিরোধী স্লোগান লেখা-একাধিক অভিযোগ উঠেছে খলিস্তানিদের বিরুদ্ধে।

তবে শুক্রবারের হামলার নেপথ্যে খলিস্তানিরা রয়েছে কিনা জানা নেই। যেহেতু কোনও স্লোগান লেখা ছিল না, তাই আততায়ীদের পরিচয় অনুমান করা বেশ কঠিন। উল্লেখ্য, দিনদশেক পরেই শুরু হচ্ছে নবরাত্রি। হিন্দুদের পবিত্র উৎসব ঘিরে মার্কিন মুলুকের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রস্তুতি তুঙ্গে। তারমধ্যে এহেন হামলায় প্রশ্ন উঠছে আমেরিকায় হিন্দুদের নিরাপত্তা নিয়ে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.