Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
যুদ্ধের ঘনঘটা
Israel Attacks Hezbollah

খামেনেইকে শেষ করেছি, এবার খতম তালিকায় হেজবোল্লা প্রধান, হুঁশিয়ারি ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

খামেনেই হত্যার পরে বদলা নিতে ইজরায়েলে হামলা চালিয়েছে ইরানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী হেজবোল্লা। এর পরেই হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৬:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৬:৪২

options
link
খামেনেইকে শেষ করেছি, এবার খতম তালিকায় হেজবোল্লা প্রধান, হুঁশিয়ারি ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর zoom
Hebollah chief now 'marked for elimination’, warns Israeli Defence Minister

শনিবার তেহরানে হামলা (Attacks) চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে নিকেশ করেছে ইজরায়েল (Israel)। ‘খতম তালিকায় এবারে হেজবোল্লা (Hezbollah) প্রধান নইম কাসেম।’ সোমবার এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাতজ। উল্লেখ্য, খামেনেই হত্যার পরে বদলা নিতে ইজরায়েলে হামলা চালিয়েছে ইরানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী হেজবোল্লা। এর পরেই হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।

যুদ্ধ এখন তুঙ্গ পর্যায়ে। হামলা, পালটা হামলায় পশ্চিম এশিয়ার আকাশে বিষাক্ত কালো ধোঁয়া। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই অবস্থায় ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাতজে বলেন, “ইজরায়েলে হামলা চালানোর জন্য সন্ত্রাসবাদী সংগঠন হেজবোল্লাকে চরম মূল্য চোকাতে হবে। ইরানের প্রোরোচনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন হেজবোল্লা মহাসচিব নইম কাসেম। ও এখন আমাদের খতম তালিকায় রয়েছে। খুব শিগগির ওকে নিকেশ করা হবে।” পাশাপাশি ইরানকে কাতজের হুঁশিয়ারি, “যে বা যারা খামেইনির পথ অনুসরণ করবে, তাদের একই পরিণতি হবে। শীঘ্রই নিজেকে মন্দ অক্ষের অন্য নেতাদের সঙ্গে নরকে দেখতে পাবে। নরকে ঠাঁই হবে।”

Advertisement

উল্লেখ্য, শনিবার ইরানে হামলা হওয়ার পরই ইজরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে বেপরোয়া হামলা শুরু করে তেহরান। দুপুরের পর দুবাইয়ের বিভিন্ন স্থানে বিস্ফোরণের (Dubai Blast) শব্দ পাওয়া যায়। পাম জুমেইরাহ এলাকায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে সে দেশের প্রশাসন। শুধু তা-ই নয়, বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফার কাছেও একাধিক বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবারই খালি করে দেওয়া হয় বুর্জ খলিফা। রবিবারও হামলা থামেনি। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আবুধাবিতে একটি নৌসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এহেন পরিস্থিতির মাঝেই এবার ইরানকে সতর্ক করেছে আমিরশাহী। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, হুঁশে ফিরুন। আপনার যুদ্ধ সম্পূর্ণ আপনার। প্রতিবেশীদের সঙ্গে নয়।

এদিকে ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। সোমবার এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ফের দিল্লির অবস্থায় স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, “ভারত বরাবর আলোচনার মাধ্যমে শান্তি প্রক্রিয়ায় আগ্রহী। দ্বন্দ্বের চেয়ে শান্তির শক্তি বেশি।” পাশাপাশি মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.