সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকবাজের হামলা। দুষ্কৃতীদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। পাশাপাশি, অপরহরণ করে নিয়ে যাওয়া হয়েছে অনেক গ্রামবাসীকে। অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা যায়নি।
রবিবার বিকেলে নাইজেরিয়ার বোরগু প্রদেশের কাসুওয়ান-দাজি গ্রামে হঠাৎই হামলা চালায় সশস্ত্র আততায়ীরা। গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ। এরপরই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় চারদিকে। প্রাণ বাঁচাতে দিকবিদিকশুন্য হয়ে গ্রামবাসীরা ছুটতে থাকেন। সেই সময়ই দুষ্কৃতীদের ছোড়া গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন অনেকে। মুহূর্তেই রক্তে ভেসে যায় চারদিক। ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। তবে এখানেই থামেনি আততায়ীরা। বেশ কয়েকজন গ্রামবাসীকে তারা আটক করে নিয়ে গিয়েছে বলে খবর। একইসঙ্গে দুষ্কৃতীরা স্থানীয় বাজারেও হামলা চালায় বলে জানা গিয়েছে। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে সেখানকার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলা চালানোর আগে আততায়ীরা গত এক সপ্তাহ ধরে সেখানে ঘোরাঘুরি করছিল। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। স্থানীয় এক বাসিন্দার কথায়, “এখনও মৃতদেহগুলি পড়ে রয়েছে। আমরা সেখানে যেতে পারছি না। এখানে আমাদের কোনও নিরাপত্তা নেই।”
সর্বশেষ খবর
-
জমি দখলের অভিযোগে গ্রেপ্তার, আদালতে যাওয়ার পথে ডিম হামলার মুখে কাঁথির তৃণমূল কাউন্সিলর
-
আদর্শ নেতা হতেই হবে! রাজ্যজুড়ে মণ্ডল স্তরে ‘পার্টি ক্লাস’ শুরু করছে বিজেপি
-
দিল্লির পর বাংলায় বিরাট মদ কেলেঙ্কারি! তৃণমূল জমানায় বদলে যায় নীতি, কাঠগড়ায় অভিষেক
-
বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল হাওড়ায়! রেলমন্ত্রীকে প্রস্তাব রাজ্যের
-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মসনদে তামিম, কনিষ্ঠতম সভাপতি নির্বাচিত প্রাক্তন অধিনায়ক