সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরোপ বা আমেরিকা নয়, এবার খোদ তালিবান শাসিত আফগানিস্তানে (Afghanistan) বন্দুকবাজের হামলা। মসজিদের ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয় ৬ জনকে হত্যা করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত আরও এক ব্যক্তি। এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আবদুল মাতিন কানি এক্স হ্যান্ডেলে জানান, ‘একজন অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ গুলি করে হত্যা করে মসজিদের পূণ্যার্থীদের। সোমবার হেরাত প্রদেশের গুজারা জেলার আন্দিশেহ শহরের একটি মসজিদে রাত ৯টা নাগাদ হামলা হয়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ছয় ব্যক্তির। আহত হয়েছেন একজন।’ রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত বক্তার নিউজ এজেন্সিও ছয় ব্যক্তির মৃত্যুর কথা জানিয়েছে।
[আরও পডুন: ‘চাকরি খাচ্ছেন আপনি’, প্রাইমারি টেট মামলার শুনানিতে বিকাশরঞ্জনকে ঘিরে তুমুল বিক্ষোভ]
স্থানীয় সূত্রে জান গিয়েছে, হেরাত প্রদেশের মসজিদটি সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের। মসজিদের ইমামের মৃত্যু হয়েছে এই হামলায়। ঘটনার নিন্দা করেছে কাবুলের ইরানি রাষ্ট্রদূত। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হত্যার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়কে বারবার টার্গেট করেছে সন্ত্রাসবাদী সংগঠন আইসিস।
[আরও পডুন: লন্ডনের রাজপথে তরোয়াল নিয়ে তাণ্ডব আততায়ীর! জখম বহু]
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের