Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
America

ডাকাত পড়ল আমেরিকার শপিংমলে, গুলিতে ঝাঁঝরা গুজরাটি মহিলা, প্রকাশ্যে হত্যাকাণ্ডের ভিডিও

গত এক দশক ধরে আমেরিকার ভার্জিনিয়া শহরের একটু শপিংমলে কাজ করছিলেন গুজরাটি মহিলা। সেখনেই খুন হলেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৯:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৯:৩৮

options
link
ডাকাত পড়ল আমেরিকার শপিংমলে, গুলিতে ঝাঁঝরা গুজরাটি মহিলা, প্রকাশ্যে হত্যাকাণ্ডের ভিডিও zoom
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মেঘনাকে হত্যার ভিডিও।
Advertisement

গত এক দশক ধরে আমেরিকার ভার্জিনিয়া শহরের একটি সুপারমার্কেটে (বিরাট শপিংমল) কাজ করছিলেন এক গুজরাটি মহিলা। সোমবার রাতে সেখানে ডাকাত পড়ে। মুখোশ পরা এক ডাকাতের গুলিতে মৃত্যু হল ওই মহিলার। ভয়ংকর হত্যাকাণ্ডের ২৬ সেকেন্ডের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে হাড়হিম হয়ে যাচ্ছে নেটিজেনদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ হয়ে মৃত ৪৫ বছরের মহিলার নাম মেঘনাবেন প্যাটেল। গুজরাটের মেহসানা জেলার ভিসনগর তালুকের জান্ত্রাল গ্রামের বাসিন্দা তিনি। পরিবার জানিয়েছে, গত দশ বছর হল ভার্জিনিয়ার একটি শপিংমলে কাজ করছিলেন তিনি। হত্যাকাণ্ড ঘটে গত ২৩ মে। অভিযোগ, একজন মুখোশধারী ব্যক্তি ক্রেতার ছদ্মবেশে শপিংমলে প্রবেশ করেছিল।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অ্যানিমেল-প্রিন্টের প্যান্ট, দস্তানা, জ্যাকেট, ফেস মাস্ক এবং টুপি পরেছিল ওই দুষ্কৃতী। সে শান্তভাবে সেই কাউন্টারের দিকে এগিয়ে যায়, যেখানে মেঘনা দাঁড়িয়ে ছিলেন। দুষ্কৃতী কিছু বলে মেঘনাকে। এর পর পকেট থেকে হ্যান্ডগান বের করে প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। মুহূর্তে মেঝেতে লুটিয়ে পড়েন রক্তাক্ত মেঘনা। মৃত্যু নিশ্চিত করতে এর পরেও একাধিক গুলি চালায় মুখোশধারী ব্যক্তি।

চলতি বছরে মার্কিন মুলুকে নিহত চতুর্থ ভারতীয় মেঘনাবেন প্যাটেল। বাবা কার্সানভাই প্যাটেল এবং মা কাপিলবেন গুজরাটের গ্রামের বাড়িতে থাকেন। অন্যদিকে স্বামী উপেন্দ্রভাই প্য়াটেল, মেয়ে নাকশিবেন আমেরিকার বাসিন্দা। দুষ্কৃতীর গুলিতে মেঘনার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.