আমেরিকায় বসে চরবৃত্তি, অস্ত্রপাচারের অভিযোগে লস অ্যাঞ্জেলস বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন এক ইরানি বংশোদ্ভূত মার্কিন মহিলা। আমেরিকার সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্টে’র তরফে এমনটাই জানানো হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমের ওই প্রতিবেদন অনুযায়ী, ধৃতের নাম শামিম মাফি (৪৪)। দীর্ঘদিন ধরে তিনি আমেরিকায় বসবাস করছিলেন। তিনি একজন গ্রিন কার্ডধারী। সূত্রের খবর, শামিমের সঙ্গে সরাসরি যোগ ছিল ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রকের। ইরান সরকারের হয়ে তিনি অস্ত্র কারবারের মধ্যস্থতা করতেন বলে খবর। এখানেই শেষ নয়। তাঁর মাধ্যমেই গৃহযুদ্ধ বিধ্বস্ত সুদানে পৌঁছে যেত ড্রোন, বোমার ফিউজ, গোলাবারুদ ইত্যাদি। ‘অ্যাটলাস ইন্টারন্যাশনাল বিজনেস’ নামে এক ভুয়ো সংস্থার আড়ালে শামিম এই বিশাল কারবার চালাত বলে অভিযোগ।
আরও পড়ুন:
ইরান যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। চলছে তল্লাশি। তার মধ্যেই গোপন সূত্রে শামিমের বিষয়ে গোয়েন্দাদের কাছে খবর আসে। তারপরই অভিযানে নামে তদন্তকারীরা। গত শনিবার লস অ্যাঞ্জেলস বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ‘নিউ ইয়র্ক পোস্টে’র খবর অনুযায়ী, সম্প্রতি তিনি ইরানের তৈরি ‘মোহাজের-৬’ ড্রোন সুদানে সরবরাহের জন্য প্রায় ৭০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছিলেন।
মার্কিন গোয়েন্দাদের একটি সূত্রের খবর, ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত তিনি ইরান সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগে ছিলেন। আমেরিকায় বসে তেহরানের হয়ে চরবৃত্তি করতেন। যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছেন শামিম। তদন্তে উঠে এসেছে, ২০২০ সালে ইরানে শামিমের পৈত্রিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তারপরই ইরান সরকার তাঁকে আমেরিকায় বসে চরবৃত্তি এবং ভুয়ো প্রতিষ্ঠান খুলে অস্ত্র কারবারি চক্র চালানোর প্রস্তাব দেন।
সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে