Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Ganga Aarti in London

বারাণসীর ঐতিহ্য এবার লন্ডনেও! টেমসের তীরে হবে ‘গঙ্গা আরতি’, জেনে নিন সময়সূচি

লন্ডনের বাসিন্দারাও এবার সাক্ষী থাকবেন ভারতীয় সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী অনুষ্ঠান 'গঙ্গা আরতি'র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৯:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৯:২৭

options
link
বারাণসীর ঐতিহ্য এবার লন্ডনেও! টেমসের তীরে হবে ‘গঙ্গা আরতি’, জেনে নিন সময়সূচি zoom
AI দ্বারা নির্মিত ছবি।
Advertisement

বারাণসী, হরিদ্বারের চেনা ছবি এবার টেমসের তীরেও! লন্ডনের বাসিন্দারাও এবার সাক্ষী থাকবেন ভারতীয় সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘গঙ্গা আরতি’র। আগামী ১৩ সেপ্টেম্বর বিদেশের মাটিতে এই বিশেষ উৎসব অনুষ্ঠিত হতে চলেছে।

জানা গিয়েছে, লন্ডনের গ্রিনিচ শহরের ওল্ড রয়্যাল নেভাল কলেজে এই অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। যে অনুষ্ঠানে অবাধে প্রবেশ করতে পারবেন আমজনতা, তবে আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে দর্শকদের। ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টেয় অনুষ্ঠান শুরু হবে।

সূর্যাস্তের বিশেষ সময়ে প্রদীপ জ্বালিয়ে, শঙ্খধ্বনি ও মন্ত্র উচ্চারণের বিশেষ ‘গঙ্গা আরতি’ করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই রীতি চলে আসছে। ‘চিন্ময় মিশন ইউকে’ এবং ‘টোটালি টেমস’-এর যৌথ উদ্যোগে এবার ভারতীয় এই সংস্কৃতির ছোঁয়া টেমসের তীরেও। জানা গিয়েছে, লন্ডনের গ্রিনিচ শহরের ওল্ড রয়্যাল নেভাল কলেজে এই অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। যে অনুষ্ঠানের জন্য কোনও প্রবেশমূল্য ধার্য করা হয়নি, অবাধে প্রবেশ করতে পারবেন আমজনতা। তবে আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে দর্শকদের। ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টেয় অনুষ্ঠান শুরু হবে।

Advertisement

দিনভর অনুষ্ঠান শেষে সন্ধ্যার বিশেষ আকর্ষণ হতে চলেছে টেমসের তীরে এই ‘গঙ্গা আরতি’। রয়্যাল স্টেপসের ঘাটে সূর্যাস্তের সঙ্গে সময় মিলিয়ে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে প্রদীপ, ঢালের তালে শুরু হবে আরতি।

শুধু ভারতীয় ঐতিহ্যই নয়, অনুষ্ঠানে থাকবে ভারতীয় খাবার, গান, নাচ এবং ছোটদের জন্য নানা রকম বিনোদনের ব্যবস্থাও। দিনভর অনুষ্ঠান শেষে সন্ধ্যার বিশেষ আকর্ষণ হতে চলেছে টেমসের তীরে এই ‘গঙ্গা আরতি’। রয়্যাল স্টেপসের ঘাটে সূর্যাস্তের সঙ্গে সময় মিলিয়ে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে প্রদীপ, ঢালের তালে শুরু হবে আরতি। নদীর জল দূষণ ঠেকাতেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে প্রশাসনের তরফে। আরতির সময়ে গঙ্গার মতো টেমসের জলে কোনও ফুলবা পুজোর সামগ্রী ভাসানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানি গিয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.