Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Condom

কন্ডোমে ফুটো! বাজারে বিক্রির পরেও গুণমান পরীক্ষায় ডাহা ফেল অন্তত ৩ লক্ষ

যেকোনও মুহূর্তে বাড়তে পারে অনিচ্ছাকৃত গর্ভধারণের সম্ভাবনা। আবার যৌনতার ফলে নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও এড়ানো যাচ্ছে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১৬:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১৬:২২

options
link
কন্ডোমে ফুটো! বাজারে বিক্রির পরেও গুণমান পরীক্ষায় ডাহা ফেল অন্তত ৩ লক্ষ zoom
ছবি: সংগৃহীত
Advertisement

কোনওটায় ছিদ্র। কোনওটায় রয়েছে ফেটে যাওয়ার সম্ভাবনা। নানা ধরনের দোকান এবং অনলাইন মিলিয়ে এমন ৩ লক্ষ কন্ডোম বিক্রি হয়েছে। যার ফলে যেকোনও মুহূর্তে বাড়তে পারে অনিচ্ছাকৃত গর্ভধারণের সম্ভাবনা। আবার যৌনতার ফলে নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও এড়ানো যাচ্ছে না। এই মর্মে ফ্রান্স সরকারের তরফে সতর্কতা জারি করা হয়েছে।

used condom selling in market

Advertisement

সম্প্রতি ফ্রান্সের গবেষণাগারে বেশ কিছু কন্ডোমের উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাতেই দেখা গিয়েছে, প্রায় ৩ লক্ষ কন্ডোম গুণমানে মোটেও ভালো নয়। জানা গিয়েছে, পরীক্ষার সময় বেশ কয়েকটি ফেটে গিয়েছে। আবার কোনওটিতে ছিদ্র দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের কন্ডোম মোটেও নিরাপদ নয়। অনিচ্ছাকৃত গর্ভধারণ হতে পারে। আবার যৌনরোগ ছড়াতে পারে। এই মর্মে বিবৃতি জারি করেছে ফরাসি স্বাস্থ্য এবং প্রতারণা প্রতিরোধ বিষয়ক সংস্থাগুলি। প্রায় ৩ লক্ষ এমন কন্ডোম তৈরি হয়েছে। তার মধ্যে ১ হাজার বাক্স বিক্রি হয়ে গিয়েছে। ওই ১ হাজার বাক্সে আনুমানিক ৪০ হাজারের বেশি কন্ডোম ছিল। বাজার থেকে এমন ধরনের প্রায় ২ লক্ষ ৬০ হাজার কন্ডোম তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে বিক্রি হওয়া এমন ৩০টি ‘খারাপ’ কন্ডোমের তালিকাও তৈরি করা হয়েছে। তার মধ্যে রয়েছে ‘ওকামোটা ইন্ডাস্ট্রিজ’, ‘মাই লুবি’, ‘ফ্রাইডে বে’-র মতো জনপ্রিয় সংস্থা।

Condom

যদিও কন্ডোম প্রস্তুতকারক সংস্থাগুলির দাবি, একটি ব্যাচে সমস্যা থাকা মানে গোটা সংস্থার তৈরি করা কন্ডোমকে খারাপ বলে দাগিয়ে দেওয়া উচিত নয়। তাতে জনমানসে কুপ্রভাব পড়তে পারে। ‘মাই লুবি’ সংস্থার দাবি, মানদণ্ডের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা ব্যাচের কন্ডোমগুলি আগেভাগেই বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। বলে রাখা ভালো, ফ্রান্সে যৌনরোগ তুলনায় বেড়েছে বেশ খানিকটা। যাতে তা ভয়াবহ রূপ নিতে না পারে তাই প্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীদের অনেক সময় কন্ডোম বিলি করা হয়। এই উদ্যোগের ফলে আবার জনসংখ্যা নিয়ন্ত্রণের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। তাই স্বাভাবিকভাবে কন্ডোমের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় বাড়ছে উদ্বেগ। যাঁরা সম্প্রতি বাজার থেকে কেনা কন্ডোম ব্যবহার করেছেন তাঁদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খেয়াল রাখতে হবে তাঁদের ঋতুস্রাব হচ্ছে কিনা। তাহলে অনিচ্ছাকৃত গর্ভধারণ রোখা সম্ভব হতে পারে। এছাড়া যৌনতার ফলে কোনওরকম অস্বস্তি হচ্ছে কিনা, সেদিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। তাতে যৌনতার ফলে ছড়িয়ে পড়া যে কোনও রোগ সামাল দেওয়া সম্ভব।

condom-web

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.