Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Orgasmic Meditation

অবসাদগ্রস্ত মহিলাদের শান্তি দিতে ‘অর্গ্যাজম-ধ্যান’, শুশ্রুষার নামে যৌন ব্যবসা করে সর্বস্বান্ত সংস্থা!

সংস্থার প্রতিষ্ঠাতাকে ৯ ও তাঁর সঙ্গীকে সাড়ে ৬ বছরের সাজা শুনিয়েছে আদালত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৯:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৯:৪৮

options
link
অবসাদগ্রস্ত মহিলাদের শান্তি দিতে ‘অর্গ্যাজম-ধ্যান’, শুশ্রুষার নামে যৌন ব্যবসা করে সর্বস্বান্ত সংস্থা! zoom
‘ওয়ানটেস্ট’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিইও নিকোল ডেডোন।
Advertisement

বিতর্কিত ওয়েলনেস কোম্পানি ‘ওয়ানটেস্ট’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিইও নিকোল ডেডোনকে ৯ বছরের সাজা শোনানো হয়েছে। ২০২৫ সালের জুনে পাঁচ সপ্তাহের শুনানি শেষে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। এবার তাঁকে সাজা শোনানো হল। পাশাপাশি সংস্থার সেলস বিভাগের প্রধান প্রাক্তন র‍্যাচেল চেরউইৎজকে সাড়ে ৬ বছরের সাজা শুনিয়েছে আদালত।

কী কাজ ছিল ওই সংস্থার? মূলত ‘অর্গ্যাজম-ধ্যান’ (Orgasmic Meditation) শেখানো হত এখানে। আসলে অবসাগে ভোগা মহিলাদের ‘রতিসুখ’ তথা ‘অর্গ্যাজম’-এর মাধ্যমে সুখী করাই ছিল যে ধ্যানের লক্ষ্য। কিন্তু আসলে সবটা ছিল ষড়যন্ত্র। মানসিক ভাবে দুর্বল মহিলাদের ভুল বুঝিয়ে বিনা পারিশ্রমিক অথবা সামান্য পারিশ্রমিক যৌন পরিষেবা-সহ নানা ধরনের পরিশ্রমের কাজ করানো হত বলে জানা গিয়েছে। দিনের পর দিন এই কাজ করে গিয়েছেন নিকোল। আদালত জানিয়েছেন, নিকোলের সংস্থা সদস্যদের মনস্তাত্ত্বিকভাবে নিয়ন্ত্রণ করত এবং ঋণগ্রস্ত করে বিভিন্ন যৌন কর্মকাণ্ডে বাধ্য করত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আদালতে অবশ্য ডেডোন মুখ খোলেননি। তবে এক নির্যাতিতা বিস্তারিত জানিয়েছেন, কীভাবে তাঁকে ভুগতে হয়েছিল। তাঁর কথায়, ”আর্থিক ক্ষতি ও মানসিক আঘাত পেয়েছিলাম। সেখান থেকে বাঁচতে নিকোলের ফাঁদে পা দিই। আমি ছিলাম একদম নিখুঁত টার্গেট।”
জানা গিয়েছে, ২০০৪ সালে সান ফ্রান্সিসকোয় প্রতিষ্ঠিত হয় ওই সংস্থা। বলা হয়েছিল, মানুষকে যৌনতার মাধ্যমে সুস্থ করে তোলাই তাদের লক্ষ্য। রাতারাতি ফুলেফেঁপে ওঠে ব্যবসা। কিন্তু সময় গড়াতেই পরিষ্কার হয়ে যায়, নানা সমস্যা রয়েছে। প্রমাদ গোনেন নিকোল। ২০১৭ সালে ১২ মিলিয়ন ডলারে তিনি বেচে দেন সংস্থাটি। তার আগের বছর থেকেই কিন্তু তদন্তকারীদের আতসকাচের তলায় পড়ে গিয়েছিল সংস্থাটি। আর তার জেরেই শেষপর্যন্ত সাজাও পেতে হল তাঁকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.