২০২৩ সালের অক্টোবর থেকে গরাদের আড়ালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। দীর্ঘ ৯ মাসের ব্যবধানে বুধবার রাতে ইসলামবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। তার আগে জেলে বোন নোরিন নিয়াজি এবং স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। অবসান হয় মৃত্য-জল্পনারও। যদিও কয়েক ঘণ্টা পরে ফের জেলেই ঠাঁই হয়েছে তাঁর। সূত্রের খবর, ইতিমধ্যে আদিয়ালার জেলে ফেরানো হয়েছে তাঁকে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর এক মুখপাত্র এবং পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে কারাগারে ফেরানোর বিষয়ে মত দেন। এরপরই তাঁকে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়েছে।
মঙ্গলবারই বড় নির্দেশ দেয় পাক সুপ্রিম কোর্ট। জানিয়ে দিয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যেই অসুস্থ ইমরানকে হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সেই মতো ৭৩ বছর বয়সি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যরাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইমরানের ভক্ত ও পিটিআই সমর্থকরা হাসপাতাল চত্বরে ভিড় করতে পারেন, এই আশঙ্কায় গোটা চত্বর ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপরেও তেহরিক-ই-ইনসাফের অসংখ্য কর্মী-সমর্থকরা তাঁদের নেতাকে একঝলক দেখার জন্য হাসপাতালের আশপাশের এলাকায় জড়ো হয়েছিলেন।
জানা গিয়েছে, হাসপাতালে স্থানান্তরিত করা আগে বুধবার জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করেন তাঁর বোন। দেখা হয়েছে স্ত্রী বুশরা বিবির সঙ্গেও। এমনটাই দাবি সংবাদমাধ্যমের। জানা গিয়েছে, ইমরানের বোন পনেরো মিনিট সাক্ষাৎ করেছেন তাঁর সঙ্গে। তবে জেলের কনফারেন্স রুমে তাঁদের মধ্যে ঠিক কী কথা হয়েছে তা প্রকাশ্যে আনা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশই রয়েছে, ইমরানের বিষয়টি নিয়ে কোনওভাবেই রাজনীতি করা যাবে না। তাই সতর্ক হয়েই তাঁর পরিবার চুপ রয়েছে বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ইমরানের আইনজীবী দাবি করেছিলেন, কারাগারে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এরপরই মঙ্গলবার এক আদেশে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়, যেন ৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়োগে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই মতো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পিটিআই নেতাকে। যদিও চিকিৎসকদের মত নিয়ে তাঁকে ফের বন্দি জীবনে ফেরানো হয়েছে বলেই খবর।
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব