Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
New York Airport

রানওয়েতে যাত্রীবোঝাই বিমানের সঙ্গে দমকলের ট্রাকের সজোরে ধাক্কা! বড় দুর্ঘটনা নিউ ইয়র্কে

লা গুয়ারদিয়া বিমানবন্দরে দুর্ঘটনায় জখম অন্তত ১০০। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। আপাতত বন্ধ বিমানবন্দর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৩:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৩:১০

options
link
রানওয়েতে যাত্রীবোঝাই বিমানের সঙ্গে দমকলের ট্রাকের সজোরে ধাক্কা! বড় দুর্ঘটনা নিউ ইয়র্কে zoom
নিউ ইয়র্কের লা গুয়ারদিয়া বিমানবন্দরের রানওয়েতে দুর্ঘটনা।

নিউ ইয়র্কের বিমানবন্দরে (New York Airport) ভয়াবহ দুর্ঘটনা। লা গুয়ারদিয়া বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের সঙ্গে সজোরে ধাক্কা দমকলের একটি ট্রাকের। দুর্ঘটনায় এখনও মৃত্যুর খবর না মিললেও অন্তত ১০০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে রানওয়ে পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। দুর্ঘটনার জেরে আপাতত লা গুয়ারদিয়া বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে কেনেডি বিমানবন্দরের দিকে।

জানা যাচ্ছে, রবিবার মাঝরাতে কানাডার মন্ট্রিল থেকে শতাধিক যাত্রী নিয়ে এয়ার কানাডা এক্সপ্রেস CRJ-900 নামে একটি বিমান নেমেছিল লা গুয়ারদিয়া বিমানবন্দরে। রানওয়েতে ঠিকমতো অবতরণও করে। কিন্তু তারপরই ঘটে যায় দুর্ঘটনা। খারাপ আবহাওয়ার কারণে পিচ্ছিল রানওয়ে দিয়ে যাওয়ার পথে সামনে দাঁড়িয়ে থাকা দমকলের একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয় যাত্রীবাহী বিমানটি, আগুন জ্বলে ওঠে। হুলুস্থূল পড়ে যায় বিমানবন্দর জুড়ে। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তা দেখে ভয়ে শিউরে উঠছেন অনেকে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামলাতে শুরু হয় কাজ।

Advertisement

 

Air Canada Express plane collides with ground vehicle at New York’s La Guardia airport

Read @ANI Story |https://t.co/2Uu1MLMIPF#AirCanadaExpress #plane #collision #GroundVehicle #NewYork #LaGuardiaAirport pic.twitter.com/CvSD0GF6J3

— ANI Digital (@ani_digital) March 23, 2026

দুর্ঘটনার জেরে এয়ার কানাডার বিমানটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিতরে থাকা যাত্রীরা আচমকা বেদম ধাক্কা সামলাতে না পেরে আহত হন কেউ কেউ। আহত হয়েছেন দমকলের চার কর্মীও। মার্কিন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক আপাতত লা গুয়ারদিয়া বিমানবন্দরে বিমান ওঠানামা স্থগিত করেছে। এই বিমানবন্দরমুখী সব উড়ান ঘুরিয়ে দেওয়া হয়েছে কেনেডি বিমানবন্দরের দিকে। এই দুর্ঘটনার নেপথ্যে আবহাওয়াকে প্রাথমিকভাবে দায়ী করা হলেও ঠিক কী কারণে তা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.