ইতিমধ্যে প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর ছ’দিনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার তাঁর কফিন উড়িয়ে নিয়ে যাওয়া হল জন্মস্থান মাশাদে। আকাশপথে খামেনেইকে স্বাগত জানাল যুদ্ধবিমান। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।
সর্বোচ্চ নেতার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, বিমানের ভিতরে খামেনেই এবং গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন হামলা নিহত অন্য প্রয়াত সর্বোচ্চ নেতার অন্য আত্মীয়দের কফিন। এই বিমানটির জানলা দিয়ে দেখা গিয়েছে, একটি ফাইটার জেট স্বাগত জানাচ্ছে খামেনেইর কফিনকে। উল্লেখ্য, পাঁচদিনের অন্ত্যেষ্টিক্রিয়ার পর বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব ইরানের পবিত্র শহর মাশাদে আনা হল কফিনগুলিকে। যাবতীয় রীতি মেনে এদিন সন্ধ্যায় কবর দেওয়ার কথা সেগুলিকে।
Iranian fighter jets escort the plane carrying Khamenei’s casket
A leader who never fled to a bunker pic.twitter.com/CVIDCbO5D2
— The Gulag (@WelcomeTheGulag) July 9, 2026
জানা গিয়েছে, খামেনিকে তাঁর শিশুনাতনি, জামাই, কন্যা এবং মোজতবা খামেনেইর স্ত্রী জহরা হাদ্দাদ আদেলের পাশে সমাহিত করা হবে। প্রত্যেকেই ২৮ ফেব্রুয়ারি মার্কিন হামলায় নিহত হয়েছিলেন। খামেনেইকে শেষ বিদায় জানাতে এদিন মাসাদের রাস্তায় অসংখ্য মানুষ সমবেত হন। অন্তিম ক্রিয়ায় নেতৃত্ব দেবেন ১০১ বছর বয়সি আয়াতোল্লা হোসেইন নুরি হামেদানি, যিনি ইসলামি প্রজাতন্ত্রটির অন্যতম রক্ষণশীল নেতা হিসেবে পরিচিত।
সর্বশেষ খবর
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?