স্বাধীন ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে সোমবার ত্রিদেশীয় সফরে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সফর শুরু হয়েছে ইন্দোনেশিয়া থেকে। জাকার্তাতে অবতরণের আগে ইন্দোনেশিয়ার আকাশসীমায় মোদির বিমান প্রবেশ করতেই তাঁকে স্বাগত জানায় ইন্দোনেশিয়া সেনার এফ-১৬, সুখোই যুদ্ধবিমান।
এফ-১৬ আমেরিকার তৈরি উচ্চগতির একক ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান। এটি বহু দেশের সেনাবাহিনীর অংশ। অন্যদিকে, সুখোই-৩০ রাশিয়ার তৈরি অপেক্ষাকৃত বড়, দুই আসনবিশিষ্ট, জোড়া ইঞ্জিনের যুদ্ধবিমান। ঠান্ডা যুদ্ধের সময় এটির ব্যবহার করেছিল রাশিয়া (সোভিয়েত ইউনিয়ান)। ভারতের কাছেও সুখোই-৩০এমকেআই সংস্করণের বেশ কয়েকটি স্কোয়াড্রনও রয়েছে, যা নয়াদিল্লির প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। ইন্দোনেশিয়ার আকাশে যেভাবে মোদিকে স্বাগত জানিয়েছে দুই যুদ্ধবিমান তাতে অভিভূত প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
#WATCH | PM Narendra Modi just landed in Jakarta. He was accorded a warm welcome by Indonesia.
President Prabowo Subianto welcomed him at the airport.
Fighter jets from the Indonesia Air Force accompanied PM’s plane from the time PM entered their air space. pic.twitter.com/B4DOAn6w4j
— ANI (@ANI) July 6, 2026
Landed in Jakarta. I’m touched by President Prabowo Subianto’s gesture of welcoming me at the airport.
In 2018 we elevated our relations to a Comprehensive Strategic Partnership, which has benefitted our people.
During this visit, President Prabowo Subianto and I will hold… pic.twitter.com/rG61TGGDdY
— Narendra Modi (@narendramodi) July 6, 2026
সোমবার জাকার্তা বিমানবন্দরে মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। দু’জনের দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা। সূত্রের খবর, বৈঠকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র চুক্তি, ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মতো বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। মোদি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘২০১৮ সালে দু’দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। এর ফলে ভারতের জনগণেরও লাভ হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের অংশীদারিত্ব যাতে আরও গতিশীল করার যায়, সেই লক্ষ্যে আমরা আলোচনায় বসব।’
সর্বশেষ খবর
-
রাজ্যসভার ভোটপরীক্ষায় অঙ্কে ‘ফেল’ বিরোধীরা, ৮০ বিধায়ক নিয়েও কেন প্রার্থী দিতে পারবে না তৃণমূল?
-
ভারতে নাশকতার ছক, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ৬ পাক মদতপুষ্ট জঙ্গি! উদ্ধার অস্ত্রশস্ত্র-পেট্রল বোমা
-
মার্কিন তারকার লাল কার্ড প্রত্যাহারে ফিফাকে ফোনের কথা স্বীকার ট্রাম্পের, ঠিক কী বলেছিলেন?
-
মানুষের চাকরি খাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা! এক লপ্তে ৪৮০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মাইক্রোসফ্টের
-
বাবুই ঘাসের হস্তশিল্পে নতুন দিশা, শিল্পীদের দক্ষতা বাড়াতে ঝাড়গ্রামে ইউনেস্কোর প্রতিনিধি দল