Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
যুদ্ধের ঘনঘটা
Israel-Iran War

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা: পুরোদস্তুর যুদ্ধের আশঙ্কা করেই ইজরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক করল নয়াদিল্লি

আমেরিকার সঙ্গে সংঘাতের মধ্যেই ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। এই পরিস্থিতিতে পুরোদস্তুর যুদ্ধের আশঙ্কা করে ইজরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক করল নয়াদিল্লি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৮:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৮:৫৩

options
link
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা: পুরোদস্তুর যুদ্ধের আশঙ্কা করেই ইজরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক করল নয়াদিল্লি zoom
আমেরিকার সঙ্গে সংঘাতের মধ্যেই ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। ছবি: সংগৃহীত।

আমেরিকার সঙ্গে সংঘাতের মধ্যেই ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল (Israel-Iran War)। এই পরিস্থিতিতে পুরোদস্তুর যুদ্ধের আশঙ্কা করে ইজরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক করল নয়াদিল্লি।

শনিবার সাতসকালে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইজরায়েল। ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে শহরে। তার পরে পাল্টা হানার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে ইজরায়েলেও। ইতিমধ্যে ওই দেশের আকাশসীমায় যাত্রিবাহী বিমান চলাচল বন্ধ করা হয়েছে। ইজরায়েলের মন্ত্রী মিরি রেজেভ জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে রাষ্ট্রের আকাশসীমায় অসামরিক বিমান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ইজরায়েলে প্রবাসী ভারতীয়দের নিরাপদ জায়গায় যাওয়ার নির্দেশ দিল সে দেশের ভারতীয় দূতাবাস। তাদের নির্দেশ, ইজরায়েলি প্রশাসনের সুরক্ষাবিধি মেনেই যেন পদক্ষেপ করেন ভারতীয়েরা।

Advertisement

ইরানে ইজরায়েলি হামলার পরেই তেল আভিভে জরুরি অবস্থা জারি করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। এই পরিস্থিতিতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে নয়াদিল্লির পরামর্শ, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া তাঁরা যেন বাইরে না বেরোন। পাশাপাশি, স্থানীয় সংবাদমাধ্যম এবং সরকারি ঘোষণার দিকেও নজর রাখতে বলা হয়েছে তাঁদের। জরুরি পরিস্থিতিতে তাঁরা যেন তেল আভিভের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করেন। দূতাবাসের নম্বর: +972-54-7520711। ইমেল: [email protected]

পশ্চিম এশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে ইরানে অন্তত তিন-চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। এই হামলাকে তারা সতর্কতামূলক হামলা হিসাবে ব্যাখ্যা করেছে। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাট্জ বলেছেন, “ইরানের বিরুদ্ধে সতর্কতামূলক হামলা চালানো হয়েছে। ইজরায়েল নিজেকে সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ করেছে।” অভিযোগ, তেহরানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের দপ্তরের অদূরেই হামলা চালিয়েছে ইজরায়েল। যদিও সেই সময় নিজের দপ্তরে ছিলেন না খামেনেই। সূত্রের খবর, প্রোটোকল মেনে তাঁকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে ইরানের প্রশাসন।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.