আবারও পাক সরকারের জঙ্গিযোগের হাতেগরম প্রমাণ মিলল। লস্কর-ই-তইবার শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে একমঞ্চে দেখা গেল পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী শেখ রশিদ আহমেদকে। মঞ্চ থেকেই ভারতকে হুমকি দিলেন তিনি। বললেন, ভারতে আর কোনও পাখি ডাকবে না, কোনও মন্দিরে ঘণ্টাও বাজবে না।” একইসঙ্গে লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি।
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি লস্করের একটি একটি সমাবেশে যোগ দিয়েছিলেন রশিদ। সেখানে উপস্থিত ছিল লস্করের শীর্ষস্থানীয় কমান্ডার খালিদ মাসুদ সান্ধু। সে আবার ‘পাকিস্তান মারকাজি মুসলিম লিগ’-এর সভাপতিও। শুধু তাই নয়, মহম্মদ ইয়াকুব শেখের সঙ্গে মাসুদ লস্করের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্যও ছিল। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রাক্তন পাক মন্ত্রী হাফিজ সাইদের ভূয়সী প্রশংসা করেন। বলেন, “আমি হাফিজ সাহেবের গোলাম।” সমাবেশটির একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
আরও পড়ুন:

এরপরই রশিদ ভারতকে হুমকি দেন। তাঁর কথায়, “ভারত যদি পাকিস্তানের দিকে চোখ তুলে তাকায়, তাহলে আল্লা ভারতকে ধ্বংস করে দেবেন। পাকিস্তানের স্বার্থের পরিপন্থী কোনও কিছুই ভারত করতে পারবে না। বরং ভারতে কোনও পাখিই আর ডাকবে না। এমনকী সে দেশের কোনও মন্দিরে আর ঘণ্টাও বাজবে না।” প্রাক্তন পাক মন্ত্রী ঘোষণা করেন, তিনি পাকিস্তানের পাশে আছেন। হাফিজ সইদের পাশে আছেন। উল্লেখ্য, রশিদ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ইমরান খানের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ‘আওয়ামি মুসলিম লিগ’-এর প্রতিষ্ঠাতা।
সর্বশেষ খবর
-
ভারতীয় ব্যবসা মহোৎসবে উজ্জ্বল পশ্চিমবঙ্গ, ক্ষুদ্র শিল্পে বিপুল বিনিয়োগের সম্ভাবনা
-
স্বাধীনতা দিবসে দিনভর চলবে কম মেট্রো, কখন পাবেন প্রথম ও শেষ পরিষেবা?
-
ব্রাজিল ম্যাচকেই অগ্রাধিকার, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারত
-
‘কে অধিকার দিয়েছে জীবন নিয়ে খেলার?’ বেআইনি নির্মাণ কাণ্ডে ২৭ জনকে ব্ল্যাকলিস্টের হুঁশিয়ারি অগ্নিমিত্রার
-
চোখ খোলা, শরীর থমকে! ‘জম্বি ড্রাগে’ মানুষ কি সত্যিই ‘জম্বি’ হয়ে যায়?