Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Stephen Hawking

বিকিনি পরিহিতা দুই লাস্যময়ীর মাঝে স্টিফেন হকিং! ‘এপস্টেইনের’ নয়া ছবি ঘিরে হুলস্থুল, পরিবার বলল, ‘ওরা আয়া’

সম্প্রতি মার্কিন বিচার বিভাগের তরফে এপস্টেইন সংক্রান্ত বেশ কিছু নতুন নথি প্রকাশ করা হয়েছে। সেখানেই হকিংয়ের এই ছবিটির হদিশ মিলেছে। ছবিটিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলের ধারে বিকিনি পরিহিতা দুই লাস্যময়ীর মাঝে বসে রয়েছেন জগদ্বিখ্যাত বিজ্ঞানী। তাঁর হাতে রয়েছে পানীয়ের গ্লাস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৮:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৮:৫৫

options
link
বিকিনি পরিহিতা দুই লাস্যময়ীর মাঝে স্টিফেন হকিং! ‘এপস্টেইনের’ নয়া ছবি ঘিরে হুলস্থুল, পরিবার বলল, ‘ওরা আয়া’ zoom
দুই লাস্যময়ী তরুণীর মাঝে স্টিফেন হকিং। ছবি: সংগৃহীত।

বিকিনি পরিহিতা দুই লাস্যময়ী। তাঁদের মাঝেই বসে রয়েছেন প্রয়াত জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং! ‘এপস্টেইন ফাইলসে’ সদ্যপ্রকাশিত নথিতে এমনই একটি ছবি প্রকাশ্যে এসেছে। তারপরই হুলস্থূল পড়ে গিয়েছে। বিতর্কের মাঝে মুখ খুলেছে পরিবার। তারা জানিয়েছে, ওই দুই তরুণী আসলে হকিংয়ের আয়া।

সম্প্রতি মার্কিন বিচার বিভাগের তরফে এপস্টেইন সংক্রান্ত বেশ কিছু নতুন নথি প্রকাশ করা হয়েছে। সেখানেই হকিংয়ের এই ছবিটির হদিশ মিলেছে। ছবিটিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলের ধারে বিকিনি পরিহিতা দুই লাস্যময়ীর মাঝে বসে রয়েছেন জগদ্বিখ্যাত বিজ্ঞানী। তাঁর হাতে রয়েছে পানীয়ের গ্লাস।

Advertisement
Epstein Files: Famous Scientist Stephen Hawking seen sandwiched between bikini-clad women
দুই লাস্যময়ী তরুণীর মাঝে স্টিফেন হকিং। ছবি: সংগৃহীত।

সূত্রের খবর, ২০০৬ সালে যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কুখ্যাত সেই ‘লিটল সেন্ট জেমস’ দ্বীপে একটি আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ২১ জন বিজ্ঞানী আমন্ত্রিত ছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন হকিং (Stephen Hawking)। আর এই ছবিটি ওই দ্বীপেই তোলা হয়েছিল। 

Epstein Files: Stephen Hawking seen between bikini-clad women
স্টিফেন হকিংয়ের বিভিন্ন মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

বিতর্ক তৈরি হতেই বিষয়টি নিয়ে মুখ খুলেছে হকিংয়ের পরিবার। ব্রিটিশ সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে বিজ্ঞানীর পরিবারের এক সদস্য বলেন, “দুই তরুণী হকিংয়ের বহু পুরনো আয়া ছিলেন। গোটা বিষয়টিকে নিয়ে কোনও খারাপ ইঙ্গিত আমরা মেনে নেব না।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.