Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Epstein File

এপস্টেইনকে নিজের মেয়েদের ছবি পাঠান প্রিন্স অ্যান্ড্রু! ইমেলে প্রকাশ্যে ব্রিটিশ রাজপরিবারের ‘কেচ্ছা’

গত শুক্রবার প্রকাশিত নথিতে অ্যান্ড্রুর কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, জনৈকা এক কিশোরী মাটিতে শুয়ে রয়েছেন। তাঁর উপর ঝুঁকে পড়ে রয়েছেন অ্যান্ড্রু।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১২:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১২:৪৬

options
link
এপস্টেইনকে নিজের মেয়েদের ছবি পাঠান প্রিন্স অ্যান্ড্রু! ইমেলে প্রকাশ্যে ব্রিটিশ রাজপরিবারের ‘কেচ্ছা’ zoom
দুই কন্যা প্রিন্সেস ইউজেনি ও বিট্রিসের সঙ্গে প্রিন্স অ্যান্ড্রু। ফাইল ছবি

এপস্টেইন ফাইলের (Epstein Files) গোপন ছবি ও ইমেল প্রকাশ্যে আসতেই কালির ছিটে লাগল ব্রিটিশ রাজপরিবারে। ডোনাল্ড ট্রাম্প, বিল গেটসদের মতো একের পর এক ধনকুবেরের পাশাপাশি যৌন কেচ্ছায় নাম জড়িয়েছে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের। এপস্টেইন ফাইলের সদ্য প্রকাশিত নথিতে জানা গেল, যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে নিজের দুই কন্যা প্রিন্সেস ইউজেনি ও বিট্রিসের ছবি পাঠিয়েছিলেন অ্যান্ড্রু।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর রিপোর্ট অনুযায়ী, ইমেলে অ্যান্ড্রু নিজের দুই মেয়ের ছবি এপস্টেইনকে পাঠিয়েছিলেন ২০১০-১১ সালে। যেখানে, মন্ট ব্ল্যাঙ্ক পাহাড়ে আরোহণ করতে দেখা গিয়েছে প্রিন্সেস বিট্রিসকে। আর একটি ছবিতে ইউজেনিকে দেখা যাচ্ছে বাইক চালাতে। এই গোপন তথ্য সামনে আসতেই ফের লজ্জায় পড়তে হয়েছে ব্রিটিশ রাজপরিবারকে। অবশ্য অ্যান্ড্রুর এপস্টেইন যোগ সামনে আসার পরই তাঁর রাজপরিবারের পদবি কেড়ে নেওয়া হয়েছে। এমনকী বাকিংহামে রাজপরিবারের প্রাসাদ থেকেও বিতাড়িত হয়েছেন তিনি।

Advertisement

জানা যাচ্ছে, ২০০৮ সালে এপস্টেইন যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর ইমেলে এই ছবিগুলি পাঠানো হয়েছিল। তখন ইউজেনির বয়স ছিল ২১-২২ এবং বিট্রিসের বয়স ছিল ২৩-২৪। ‘এইচআরএইচ দ্য ডিউক অফ ইয়র্ক’ নামের এক ইমেল আইডি থেকে পাঠানো হয় ছবিগুলি। ওই ছবির সঙ্গে পাঠানো হয়েছে শুভেচ্ছাবার্তা। একটি ছবিতে দেখা যাচ্ছে বরফের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন দুই বোন। যেখানে বিট্রিস একটি রূপালি ক্রিসমাস ক্র্যাকার টুপি পরেছেন, আর ইউজেনি একটি বাদামী স্কার্ফ এবং পশমের টুপি পরেছেন। অ্যান্ড্রু স্বাক্ষরিত কার্ডটিতে লেখা আছে, ‘এই সময় এবং আগামী বছরের জন্য আপনাকে শুভেচ্ছা। আপনি আনন্দে থাকুন এই প্রার্থনা করি।’ ২০১২ সালের ডিসেম্বরেও একইভাবে মেয়েদের ছবি-সহ একটি কার্ড পাঠানো হয়েছিল এপস্টেইনকে।

গত বছরই যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের সঙ্গে ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রুর বন্ধুত্বের খবর প্রকাশ্যে আসে। তারপরই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তাঁর ছোট ভাই অ্যান্ড্রুর সমস্ত রাজকীয় উপাধি, সম্মান এবং সুযোগ-সুবিধা কেড়ে নেন। এই পরিস্থিতিতে গত শুক্রবার প্রকাশিত নথিতে অ্যান্ড্রুর কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, জনৈকা এক কিশোরী মাটিতে শুয়ে রয়েছেন। তাঁর উপর ঝুঁকে পড়ে রয়েছেন অ্যান্ড্রু। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, ওই কিশোরীর পেটে হাত রেখে আছেন ব্রিটেনের প্রাক্তন যুবরাজ। কিন্তু কে এই কিশোরী? ছবিগুলি কোথায় তোলা হয়েছে, তা জানা যায়নি। তবে ছবি ফাঁস হতেই হইচই পড়ে গিয়েছে।

শুধু ছবি নয়। এপস্টেইন ফাইলসের সদ্য প্রকাশিত নথিতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে। জানা যায়, ২০১০ সালে জেফ্রি এপস্টেইন এবং অ্যান্ড্রুর মধ্যে ইমেলে কিছু কথা হয়। সেখানে এপস্টেইন অ্যান্ড্রুকে বলেন, “আমার এক রুশ বান্ধবী রয়েছে। ২০ থেকে ২৪ তারিখের মধ্যে তিনি লন্ডনে থাকবেন। আমার মনে হয়, তাঁর সঙ্গে নৈশভোজ আপনি উপভোগ করবেন।” তবে রহস্যময়ী সেই রুশ মহিলার সঙ্গে অ্যান্ড্রুর কোনওদিন সাক্ষাৎ হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.