নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেল কাতারের দোহা ও বাহরিনের মানামায়। যাকে ঘিরে মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়াল! গোটা সংযুক্ত আরব আমিরশাহী জুড়েই জারি করা হয়েছে এমার্জেন্সি অ্যালার্ট! সেখানে বলা হয়েছে, সম্ভাব্য মিসাইল হামলা এড়াতে সকলেই যেন নিকটতম নিরাপদ ভবনে গিয়ে আশ্রয় নেন।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা যাচ্ছে, আবু ধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এরপরই সংযুক্ত আরব আমিরশাহীর তরফে দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয় সম্ভাব্য মিসাইল হামলার কথা জানিয়ে। বলা হয়, নিকবর্তী ভবনে যেন সকলে আশ্রয় নেন। সেই সঙ্গেই জানানো হয়েছে, কেউ যেন জানলা, দরজা দিয়ে উঁকি না মারেন। পাশাপাশি খোলা জায়গাতেও যেন কেউ না থাকেন, তাও নিশ্চিত করতে বলা হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, শনিবার ইরানে হামলা হওয়ার পরই ইজরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে বেপরোয়া হামলা শুরু করেছে তেহরান। দুপুরের পর দুবাইয়ের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পাম জুমেইরাহ এলাকায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে সে দেশের প্রশাসন। শুধু তা-ই নয়, বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফার কাছেও একাধিক বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবারই খালি করে দেওয়া হয় বুর্জ খলিফা।
তারপর থেকে এখনও চলছে হামলা। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আবুধাবিতে একটি নৌসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এহেন পরিস্থিতির মাঝেই এবার ইরানকে সতর্ক করেছে আমিরশাহী। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, হুঁশে ফিরুন। আপনার যুদ্ধ সম্পূর্ণ আপনার। প্রতিবেশীদের সঙ্গে নয়। কিন্তু এরপরও কাটেনি আশঙ্কার মেঘ! নতুন করে মিসাইল হামলার আশঙ্কায় কাঁপছে আরবদেশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর