সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিসমাস ইভে আইফেল টাওয়ারে আগুন। যাকে ঘিরে ছড়াল আতঙ্ক। ঐতিহাসিক এই স্থাপত্য থেকে সরানো হল ১ হাজার ২০০ ট্যুরিস্টকে। ফরাসি প্রশাসন এদিন জানিয়েছে, টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় তলার মধ্যবর্তী স্থানে আগুন লেগে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল কর্মীরা। প্রাথমিক খবর থেকে জানা যাচ্ছে, সম্ভবত এলিভেটর কেবল থেকেই আগুন লেগে যায়।
প্যারিস শহরের মূল আকর্ষণ আইফেল টাওয়ার। দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ছুটে আসেন বিখ্যাত স্থাপত্য দর্শনে। দৈনিক ১৫ থেকে ২৫ হাজার ট্যুরিস্ট আসেন এখানে। স্বাভাবিক ভাবেই উৎসবের মরশুমে সেখানে এদিন ছিল মানুষের ঢল। আচমকাই উৎসবের মেজাজ বদলে যায় দুর্ঘটনার আতঙ্কে। শেষখবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রসঙ্গত, এই প্রথম আইফেল টাওয়ারে আগুন লেগেছে তা নয়। ১৯৫৬ সালের জানুয়ারি মাসে টাওয়ারের টেলিভিশন ট্রান্সমিশন রুমে আগুন লেগে প্রভূত ক্ষতি হয়েছিল।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ এপ্রিল গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল বিশ্বখ্যাত নতরদাম গির্জার অগ্নিকাণ্ড দেখে। তবে সেই সেই আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, সিগারেটের আগুন অথবা কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। সেই ঘটনাকেই মনে করাল আইফেল টাওয়ারের অগ্নিকাণ্ড।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার