Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Donald Trump

স্মার্টফোন বিক্রির নামে দেশবাসীর ৬ কোটি ডলার লুট! দুই পুত্রের ‘কুকীর্তি’তে বিপাকে ট্রাম্প

ট্রাম্পের বহু ভক্ত অনলাইনে ১০০ ডলার জমা দিয়ে ফোন অর্ডার করেন। সংস্থার তরফে জানানো হয়, ২০২৫ সালের আগস্ট মাসেই বাজারে আসবে ফোনটি। দাম রাখা হয় ৪৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৮ হাজার টাকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৭:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৭:৫৪

options
link
স্মার্টফোন বিক্রির নামে দেশবাসীর ৬ কোটি ডলার লুট! দুই পুত্রের ‘কুকীর্তি’তে বিপাকে ট্রাম্প zoom
স্মার্টফোন বিক্রির নামে দেশবাসীর সঙ্গে প্রতারণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পুত্রের।

স্মার্টফোন বিক্রির নামে দেশবাসীর সঙ্গে প্রতারণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পুত্রের। আগাম বুকিংয়ের নামে ৬ কোটি ডলার হাতিয়ে নিয়ে গ্রাহকদের প্রাপ্য সোনালি রংয়ের বিশেষ স্মার্টফোনের দেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় জনরোষের মুখে পড়েছেন খোদ ট্রাম্প। সোশাল মিডিয়ায় তাঁকে ও তাঁর পুত্রদের তুলোধোনা করেছেন আমেরিকাবাসী।

গত বছরের জুলাই মাসে অভিনব এক স্মার্টফোন বাজারে আনার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্টের সংস্থা। যার শীর্ষে রয়েছেন ট্রাম্পের দুই পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প। সোনালি রঙয়ের এই স্মার্টফোন পেতে ১০০ ডলারের মাধ্যমে অগ্রিম অর্ডারের কথা বলা হয়। দাবি করা হয়, এই স্মার্টফোন ছিল ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ কর্মসূচির অংশ, ফোনটির পোশাকি নাম ছিল ‘টি১’। ট্রাম্পের বহু ভক্ত অনলাইনে ১০০ ডলার জমা দিয়ে ফোন অর্ডার করেন। সংস্থার তরফে জানানো হয়, ওই বছরের আগস্ট মাসেই বাজারে আসবে ফোনটি। দাম রাখা হয় ৪৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৮ হাজার টাকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রেসিডেন্টের দুই পুত্র ফোনের নামে বাজার থেকে পাওয়া ৬ কোটি ডলার তুলে নিয়েছেন।

ট্রাম্পের পুত্রদের তরফে জানানো হয়েছিল, যারা আগাম অর্ডার দিয়েছিলেন আগস্ট মাসে তাঁদেরই প্রথম বিলি করা হবে ফোনটি। এমনকী নির্ধারিত সময়ের মধ্যে ফোন বাজারে না এলে ফেরত দেওয়া হবে ১০০ ডলার। তবে সেপ্টেম্বর মাস পেরিয়ে গেলেও ফোন বাজারে আসেনি। টাকাও ফেরত দেওয়া হয়নি। এই অবস্থা নতুন করে সংস্থা জানান, সরকারি নীতির টালবাহানার জেরে ফোনটি নির্ধারিত সময়ে বাজারে আনা সম্ভব হয়নি। ২০২৬ সালের জানুয়ারি মাসে পাওয়া যাবে ফোন। তবে মে মাসেও ফোনের দেখা না মেলায় ক্ষোভ চরম আকার নেয়। সোশাল মিডিয়ায় ট্রাম্পের পুত্রদের বিরুদ্ধে গালিগালাজ শুরু করেন গ্রাহকরা। এর মাঝে সংস্থা বার্তা দেয়, যাঁরা আগাম টাকা দিয়েছেন তাঁদের সঙ্গে বিক্রি সংক্রান্ত কোনও চুক্তি হয়নি। ফলে পণ্য মজুত বা সংরক্ষণের কোনও প্রশ্নই নেই।

ফলে গ্রাহকদের ফোন প্রাপ্তির আশায় জল পড়েছে। টাকা ফেরত পাওয়া যাবে কিনা তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। দাবি করা হচ্ছে, প্রেসিডেন্টের দুই পুত্র ফোনের নামে বাজার থেকে পাওয়া ৬ কোটি ডলার তুলে নিয়েছেন। এই ঘটনায় ডেমোক্র্যাটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, ‘ফোন দেওয়ার ক্ষেত্রে যেভাবে টালবাহানা শুরু হয়েছে তাতে এটি ট্রাম্পের আরেকটি চক্রান্ত বলে মনে হচ্ছে।’ ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে সোশাল মিডিয়ায়।

উল্লেখ্য, ২০২৫ সালে সোনালি এই স্মার্টফোনের ফিচার নিয়েও রীতিমতো ঢাকঢোল পেটানো হয় ট্রাম্প পরিবারের তরফে। জানানো হয়েছিল, এই ফোনে থাকবে ১২০ হার্ৎজের রিফ্রেশ রেট-সহ ৬.৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড-১৫ অপারেটিং সিস্টেম। এছাড়াও, ১২ জিবি র‌্যাম, ২৫৬ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ, ফিঙ্গারপ্রিন্ট এবং এআই- ভিত্তিক আনলক নিরাপত্তা ব্যবস্থা। একইসঙ্গে এতে বিশেষ সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল। যেমন, প্রতি মাসে ৪৭.৪৫ ডলার খরচে এতে মিলবে অফুরন্ত ডেটা, কল বা মেসেজ। আন্তর্জাতিক ফোনকলের জন্য আলাদা করে টাকা দিতে হবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.