যুদ্ধে ইরানকে সাহায্য করার জের। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) রোষনালে তেহরানের ‘বন্ধু’ রাষ্ট্রগুলি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যদি তারা ইরানকে সাহায্য করা বন্ধ না করে তাহলে আগামী দিনে অর্থনৈতিক বাধার মুখে পড়তে পারে দেশগুলি। যদিও ট্রাম্প কোনও রাষ্ট্রের নাম উল্লেখ করেননি।
সম্প্রতি সমাজমাধ্যম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘ইরানকে চুক্তি করার জন্য আমার চেয়ে বেশি সুযোগ আর কেউ দেয়নি। দুর্ভাগ্যবশত, তারা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। আমি ঘোষণা করছি, ইরানের বিরুদ্ধে এযাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ করব, যা হবে নজিরবিহীন।’ ট্রাম্প আরও বলেন, “যদি কোনও দেশ বা প্রতিষ্ঠান ইরানকে কোনও রকম সাহায্য করে, তাহলে তারা ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে।” একইসঙ্গে তিনি আমেরিকার ‘বন্ধু’দেরও একজোট হওয়ার বার্তা দিয়েছেন।
আরও পড়ুন:
এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট হরমুজকে মুক্ত ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে ইরানের সঙ্গে কোনও আলোচনা চলছে না। এমনকী ওদের সঙ্গে কোনও আলোচনার পরিকল্পনাও নেই। নৌ-অবরোধ পূর্ণমাত্রায় বলবৎ রয়েছে। হরমুজ উন্মুক্ত, সচল। প্রণালীতে বিছানো সমস্ত মাইনও সরিয়ে ফেলা হয়েছে। তবে ট্রাম্পের এই দাবি খারিজ করে দিয়েছে ইরান। তারা সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যতক্ষণ না পর্যন্ত তেহরানের শর্তগুলি পূরণ করবে, ততক্ষণ পর্যন্ত পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “ওয়াশিংটনের লক্ষ্য ছিল ইরানকে নতি স্বীকারে বাধ্য করা। কিন্তু আমরা হার মানবো না। উলটে আমেরিকা এখন নতুন করে আলোচনার জন্য অনুনয়-বিনয় করছে।”
সর্বশেষ খবর
-
পাহাড়ে শুয়ে-বসে মেঘ দেখাটাই চাকরি, বেতন মাসে সাড়ে ৮ লাখ, আবেদন করবেন?
-
ফিরল সৌরভের ন্যাটওয়েস্ট জয়ের স্মৃতি, ২৪ বছর পর লর্ডসে জার্সি খুলে সেলিব্রেশন ভারতীয় দলের
-
‘হর হর মোদি’, রাম রূপে প্রধানমন্ত্রী! রাজধানীর প্রেসক্লাবে ‘মোদি চালিশা’র অনুষ্ঠান ঘিরে বিতর্ক
-
ঝাড়খণ্ডের আদালতে পড়ুয়াদের জয়! সরকারি নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের
-
ট্রাম্প ‘নরম’ হতে চাইলেও কিম স্বমেজাজেই! মার্কিন-দক্ষিণ কোরিয়ার মহড়ার পরই ‘রহস্যময়’ মিসাইল ছুড়ল পিয়ংইয়ং