গ্রিনল্যান্ড (Greenland) নিয়ে বিরুদ্ধাচারণ করায় ডেনমার্ক-সহ আট ইউরোপীয় দেশের উপর শুল্ক-শাস্তি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিন্তু বুধবার তিনি ঘোষণা করলেন, আপাতত ওই দেশগুলির উপর কোনও শুল্ক আরোপ করা হবে না। সুইৎজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
কিন্তু হঠাৎ কেন সুর নরম করলেন ট্রাম্প? তার উত্তর নিজেই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সমাজমাধ্যম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, ‘ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠকটি অত্যন্ত ফলপ্রসু ছিল। গ্রিনল্যান্ড নিয়ে শীঘ্রই একটি চুক্তি হবে, তাতে আমরা দু’জনেই সহমত হয়েছি। তবে শুধু গ্রিনল্যান্ড নয়, গোটা আর্কটিক অঞ্চল এই চুক্তির আওতায় পড়বে।’ সূত্রের খবর, ওই বৈঠকে আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব, নিরাপত্তা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে দু’পক্ষের। কিন্তু ট্রাম্প যে চুক্তির কথা বলেছেন, সেটি সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য তিনি দেননি। চুক্তিটি কোন পর্যায়ে রয়েছে তা-ও অজানা।
আরও পড়ুন:
বুধবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তৃতা করতে গিয়ে ট্রাম্প বলেন, “আমি চাই গ্রিনল্যান্ড আমেরিকার অংশ হোক। আমি চাই পৃথিবীর বৃহত্তম দ্বীপটির পূর্ণ অধিকার, মালিকানা ও নিয়ন্ত্রণ আমেরিকার হাতে থাকুক। এই লক্ষ্য অর্জনে অমি সামরিক অভিযান চালাবো না। আমেরিকার সম্প্রসারণ নীতির পথে ন্যাটোর বাধা দেওয়া উচিত নয়।” তিনি আরও বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা ইউরোপকে রক্ষা করেছিল। বিগত কয়েক দশকে আমরা তাদের জন্য তা করেছি, তার তুলনায় এটি খুবই সামান্য দাবি।”
আরও পড়ুন:
উল্লেখ্য, গ্রিনল্যান্ড ইস্যাুতে কয়েকদিন আগেই ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। এই শুল্ক নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল আগামী ১ ফেব্রুয়ারি থেকে। কিন্তু শেষ মুহূর্তে পিছু হটলেন ট্রাম্প।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাওড়ায় তৃণমূল নেতার অর্ধেক মাথা মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে পাড়া ঘোরালেন এলাকাবাসীরা
-
তৃণমূল নেতাদের গ্রেপ্তারে খুশি! দলের ভরাডুবির মধ্যে বিস্ফোরক দেবাংশু
-
৭ মাসের প্যালেস্তিনীয় শিশুকে গুলি করে মারল ইজরায়েলি সেনা! বর্বরতায় স্তম্ভিত বিশ্ব, হাহাকার পরিবারের
-
বিশ্বকাপ খেলতে যাওয়া ইরাকি ফুটবলারকে হেনস্তা, মার্কিন মুলুকে ‘জঙ্গি’ সন্দেহে আটক, ৭ ঘণ্টা জেরা!
-
ডায়মন্ড হারবার মডেলে নতুন বিতর্ক, তৃণমূল প্রধানের বাড়িতে মিলল পুলিশের পোশাক, গুলির খোল!