ইরানের নিহত প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। রয়েছে ইরানের শীর্ষ নেতৃত্বরাও। শনিবার থেকে শুরু হয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান। এর মাঝেই কি ইরানে ফের হামলা চালাবে আমেরিকা? এমন জল্পনায় উসকে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নেতৃত্বকে তাঁর হুঁশিয়ারি, ‘এক গুলিতেই ওদের খতম করে দিতে পারে ওয়াশিংটন।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। তার ১২৬ দিন পর তেহরানে তাঁর অন্ত্যেষ্টির আয়োজন করেছে ইরান। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও শেষ শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম চলছে। উপস্থিত রয়েছেন ইরানের শীর্ষ নেতৃত্ব-সহ বহু মানুষ। আগামী ৯ জুলাই সমাহিত করা হবে খামেনেইকে। কিন্তু প্রশ্ন উঠছিল, সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় কি হামলা চালাবে আমেরিকা? সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “খামেনেইয়ের শেষকৃত্যে অনেকে কাঁদছেন। আমি কিছুটা অবাক। কারণ, আমার ধারণা ছিল তাঁকে লোকজন ঘৃণা করেন।” এরপরই তিনি হুমকির সুরে বলেন, “ইরানের শীর্ষ নেতৃত্বরা সবাই ওখানেই রয়েছেন। একটা গুলিতেই তাদের সবাইকে খতম করা সম্ভব। কিন্তু আমরা তা করব না। কারণ, তাহলে আলোচনার জন্য আর কাউকে পাওয়া যাবে না।”
আরও পড়ুন:
প্রসঙ্গত, খামেনেইয়ের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান শনিবার তেহরান থেকে শুরু হয়েছে। এরপর কোম, ইরাকের নাজাফ ও কারবালা শহর পেরিয়ে মাশহাদে তা শেষ হবে। আগামী ৯ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার সেখানেই প্রাক্তন নেতাকে সমাহিত করা হবে। অনুমান করা হচ্ছে, শেষ দিনে এখানে উপস্থিত হতে পারেন ২ কোটি মানুষ। সেই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে। যাতায়াতের জন্য হাজার হাজার বাস, বিমান পরিষেবা, রান্নার ব্যবস্থা, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এই কয়েকদিনের প্রস্তুতি সারার জন্য প্রায় দেড় কোটি ইউরো এবং কোম ও মাশহাদের জন্য আরও পাঁচ কোটি ইউরো বরাদ্দ হয়েছে। সবমিলিয়ে খামেনেইয়ের শেষকৃত্য বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শেষকৃত্যে পরিণত হতে চলেছে।
সর্বশেষ খবর
-
যেন রসগোল্লার মতো, মালদহের বেগুনে জিআই তকমায় উচ্ছ্বসিত কৃষকরা
-
দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, পুলিশ খুঁজতেই গা ঢাকা পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও ছেলের!
-
সহকর্মীকে ডাকতে এসে থ চালক, বাসের মধ্যে পড়ে খালাসির দেহ! চাঞ্চল্য পুরুলিয়ায়
-
মানসিক ফাঁদে পা নয়, বাজারের সঙ্গে সঙ্গে ‘আচরণ’ বদলাতে হবে লগ্নিকারীদেরও
-
এবার কলকাতাতেও ইথানল মিশ্রিত পেট্রল, কোন কোন জায়গায় মিলবে এই পরিষেবা