Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Donald Trump

‘ঠিক চেঙ্গিস, হিটলারের মতোই’, ইতিহাসবিদের এহেন টিপ্পনীতেও ‘আহ্লাদিত’ ট্রাম্প!

যে ইতিহাসবিদ নিয়ে ট্রাম্পের পোস্ট, তিনি নাকি আদৌ স্নাতকই নন!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ২০:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ২০:৩৩

options
link
‘ঠিক চেঙ্গিস, হিটলারের মতোই’, ইতিহাসবিদের এহেন টিপ্পনীতেও ‘আহ্লাদিত’ ট্রাম্প! zoom
সোশাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প।

কয়েকদিন আগেই জি-৭ সম্মেলনের ফাঁকে তাবড় রাষ্ট্রনেতাদের সামনে বুক ফুলিয়ে তিনি বলে উঠেছিলেন, ”আই অ্যাম দ্য বস।” তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরান-আমেরিকা মউ স্বাক্ষর হওয়ার পর তিনি শেয়ার করলেন এক ইতিহাসবিদের লেখা এমন এক নথি, যেখানে তাঁর সঙ্গে তুলনা করা হয়েছে চেঙ্গিস খান, অ্যাডলফ হিটলার, মাও সেতুং, স্তালিনের মতো নেতাদের সঙ্গে। নিজেকে হিটলারের সঙ্গে তুলনা করতে দেখে ট্রাম্প আহ্লাদিত! সোশাল মিডিয়ায় সেই উচ্ছ্বাস প্রকাশও করেছেন তিনি।

‘নিউ ইয়র্ক টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারেও এই বিষয়ে মুখ খুলেছেন ট্রাম্প। জানিয়েছেন, তাঁকে এক অনুষ্ঠানের ফাঁকে ওই নথি উপহার দেন সেটির লেখক ডেভ কিং। সংক্ষেপে বললে দু’পাতার সেই নথিতে দাবি করা হয়েছে, হিটলার, চেঙ্গিস ও স্তালিনের মতো নেতারাও ট্রাম্পের মতোই ভয়ংকর ছিলেন নিজেদের সময়ে। তবে তাঁদের বিশ্বব্যাপী সেই পরিচিতি ছিল না, যা ট্রাম্পের রয়েছে। ট্রাম্প নিজস্ব সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘ইতিহাসবিদ ডেভ কিংয়ের কথাগুলো আমার ভালোই লেগেছে।’ উল্লেখ্য, ২০১৬ সালে জেডি ভ্যান্স (বর্তমানে যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট) ট্রাম্পকে ‘মার্কিন হিটলার’ বলে দাবি করেছিলে। ‘রেজিম চেঞ্জ’ নামে একটি বই শিগগিরি প্রকাশিত হতে চলেছে। সেখানেও এই বিতর্কিত নথি নিয়ে আলোচনা করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সবচেয়ে আশ্চর্য বিষয়, যে ডেভ কিংকে ট্রাম্প ইতিহাসবিদ বলে দেগে দিয়েছেন, তিনি আদপে স্নাতকও নন! সত্তর বছরের এক ব্যবসায়ী, যিনি স্কটল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন। তবে ট্রাম্প তো এমন বাড়াবাড়িই করে থাকেন। সুতরাং এতে খুব বেশি অবাক হয়নি ওয়ারিবহাল। সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নাকি সদ্যসমাপ্ত জি-৭ সম্মেলনের সময় তাঁর সঙ্গে ছবি তোলার জন্য অনুনয়-বিনয় করছিলেন। ট্রাম্পের বক্তব্যকে ‘সম্পূর্ণ বানানো’ বলে দাবি করে ক্ষোভ উগরে দিয়েছেন মেলোনি। পাশাপাশি তিনি এমনও দাবি করেছেন, ভারত-পাকিস্তান সংঘর্ষ তিনিই থামিয়েছেন। এই দাবিও উড়িয়ে দিয়েছে ভারত। তবু, ট্রাম্প একই কথা বারবার বলে প্রমাণ করে দিয়েছেন, ট্রাম্প আছেন ট্রাম্পেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.