Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬
Donald Trump

‘ইরান আমাকে মেরে ফেললে ওদের বোমা মেরে ওড়াবে সেনা’, রণহুঙ্কার ট্রাম্পের

সম্প্রতি ইরানের প্রায় ৮০টি স্থানে সামরিক অভিযান চালিয়েছে আমেরিকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ০৯:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ০৯:৩৫

options
link
‘ইরান আমাকে মেরে ফেললে ওদের বোমা মেরে ওড়াবে সেনা’, রণহুঙ্কার ট্রাম্পের zoom
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

হরমুজকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তাপ এখনও গনগনে। ইরানের নানা প্রান্তে শুরু হয়েছে মার্কিনি হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, দুই দেশের মধ্যে গত মাসে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা বাতিল হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, যদি ইরান কোনওভাবে ইরান তাঁকে হত্যা করতে সমর্থ হয়, সেক্ষেত্রে মার্কিন সেনাকে নির্দেশ দেওয়া রয়েছে তেহরানে অভাবনীয় শক্তিশালী বোমা বর্ষণ করতে। সেই সঙ্গেই ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের দিকে হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে। তাঁর কোনও ক্ষতি হলেই সেই সব ক্ষেপণাস্ত্র একঝাঁকে আছড়ে পড়বে ইরান ভূমে। 

‘নিউইয়র্ক পোস্টে’র সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানিয়েছেন, ইরান বহু বছর ধরেই তাঁকে হত্যার চেষ্টা চালিয়ে আসছে। যদিও সেই সঙ্গেই তিনি জোর দিয়ে বলেন, তাঁকে হত্যার আসন্ন ষড়যন্ত্রের বিষয়ে নতুন কোনও ষড়যন্ত্র সম্পক্তে অবশ্য গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি। কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি তাদের তালিকায় রয়েছেন। পরিস্থিতিটা এমনই। তিনি আরও বলেন, “তবে একটা বিষয় হল, আমি নির্দেশ দিয়ে রেখেছি— যদি কোনও কিছু ঘটে, তবে ওদের ওপর এমন মাত্রায় বোমা হামলা চালাতে হবে যা আগে কখনও ওরা দেখেনি।” 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে মার্কিন প্রেসিডেন্ট এমন কথা বললেও, ইজরায়েলের তরফে গোয়েন্দা তথ্য বলছে, নতুন করে ট্রাম্পকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু ট্রাম্প এমন কথা উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, ”না, না। ইসরায়েল নতুন কোনও তথ্য দেয়নি। ইরানের ‘হিট লিস্ট’ বা হত্যার তালিকায় আমি দীর্ঘদিন ধরেই এক নম্বরে আছি।” এরপরই স্বভাবসুলভ হালকা মেজাজে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ”আশা করি, আপনারা আমার অভাব অনুভব করবেন।”

এদিকে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে বুধবার এক বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে দুই দেশের সংঘর্ষের প্রসঙ্গ তুলে ধরে তিনি লেখেন, ‘ইরান আমাদের কাছে আবেদন জানিয়েছে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য। আমরা তাদের প্রস্তাবে সম্মত। কিন্তু আমেরিকা ওদের স্পষ্টভাবে জানিয়ে দিতে চায়, দুই দেশের মধ্যে গতমাসে যে যুদ্ধবিরতি হয়েছিল তা শেষ হয়েছে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।’ এই বার্তার শেষে স্বাক্ষরও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের এই বার্তা এমন সময়ে এসেছে যখন, নতুন করে যুদ্ধে মেতেছে আমেরিকা ও ইরান। যার গুরুতর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.